নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলার সাতটি থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৭ সদস্যসহ ১৪১ জনকে গ্রেফতার করা হয়েছে। ৪ অক্টোবর রোববার জেলার বিভিন্ন এলাকায় দিনভর এসব অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৭ জন, মাদক কারাবারি ১৬ জন, মাদকসেবী ৮৯ জন, ছিনতাইকারী ৪ জন, ওয়ারেন্টভুক্ত ১৩ জন, নিয়মিত মামলার আসামি ১০ জন এবং অন্যান্য আইনে ২ জন রয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ সদর থানায় ২৪ জন, ফতুল্লা মডেল থানায় ৩৬ জন, সিদ্ধিরগঞ্জ থানায় ২০ জন, বন্দর থানায় ১৯ জন, সোনারগাঁও থানায় ২১ জন, রূপগঞ্জ থানায় ১০ জন এবং আড়াইহাজার থানায় ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এ অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available