• ঢাকা
  • |
  • সোমবার ২০শে আশ্বিন ১৪৩৩ দুপুর ১২:২৭:১৭ (05-Oct-2026)
  • - ৩৩° সে:

উত্তেজিত জনতার ইটের আঘাতে আহত ওসি

৫ অক্টোবর ২০২৬ সকাল ১১:৩৬:৩৭

উত্তেজিত জনতার ইটের আঘাতে আহত ওসি

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে জাকির হোসেন (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তাকে আটক করে থানায় নেওয়ার সময় উত্তেজিত জনতার ছোড়া ইটের আঘাতে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুব আলম আহত হয়েছেন।

৪ অক্টোবর রোববার রাতে এনায়েতনগর ইউনিয়নের একটি আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, অভিযুক্ত জাকির হোসেন ও শিশুটির পরিবার একই বাড়িতে পাশাপাশি কক্ষে ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন। রাত ৮টার দিকে শিশুটিকে একা পেয়ে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ ওঠে।

বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা অভিযুক্তের বাড়ির সামনে জড়ো হন। একপর্যায়ে জাকির হোসেন ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে দেন। পরে খবর পেয়ে ফতুল্লা মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নেওয়ার চেষ্টা করে।

এ সময় উত্তেজিত জনতা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। একটি ইটের টুকরো ওসি মাহাবুব আলমের মাথায় লাগলে তিনি আহত হন। পরে তাকে চিকিৎসার জন্য নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট খানপুর হাসপাতালে নেওয়া হয়।

ফতুল্লা থানার ওসি মাহাবুব আলম জানান, ধর্ষণের অভিযোগে একজনকে আটক করতে গেলে উত্তেজিত জনতা ইটপাটকেল ছোড়ে। একটি ইটের আঘাতে আমি মাথায় কিছুটা আঘাত পেয়েছি। শিশু ধর্ষণের অভিযোগে একজনকে আটক করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



দেশের বাজারে কমল স্বর্ণের দাম
দেশের বাজারে কমল স্বর্ণের দাম
৫ অক্টোবর ২০২৬ দুপুর ১২:০০:৫২



উত্তেজিত জনতার ইটের আঘাতে আহত ওসি
উত্তেজিত জনতার ইটের আঘাতে আহত ওসি
৫ অক্টোবর ২০২৬ সকাল ১১:৩৬:৩৭