• ঢাকা
  • |
  • বুধবার ১২ই ফাল্গুন ১৪৩২ ভোর ০৪:৫৬:০৭ (25-Feb-2026)
  • - ৩৩° সে:

নড়াইলে চার জন হত্যা ঘটনায় গ্রেফতার ৬

২৪ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:৫৮:৩১

নড়াইলে চার জন হত্যা ঘটনায় গ্রেফতার ৬

নড়াইল প্রতিনিধি: নড়াইল সদর উপজেলার বড়কুলা গ্রামে হামলায় বাবা-ছেলেসহ ৪ জন হত্যা ঘটনায় জড়িত সন্দেহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে এ ঘটনায় এখনও কোনো পক্ষ মামলা করেনি।

গ্রেফতাররা হলেন- ওই এলাকার তুফান মোল্যা (৩০), লাজুক ওরফে সূর্য সিকদার (৩২), সবুর মোল্যা (৩৬),জসিম মোল্যা (৩০), হালিম ফকির (৬০), রনি সিকদার (৩৩।  

Ad
Ad

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে সিঙ্গাশোলপুর ইউনিয়নে দুটি পক্ষের বিরোধ চলে আসছিল। একটি পক্ষের নেতৃত্ব দেন ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়রুজ্জামান মোল্যা। আরেক পক্ষের নেতৃত্ব দেন খলিল।

Ad

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) ওলি মিয়া বলেন, বড়কুলা গ্রামে নিহতের ঘটনায় ৬ জনকে আটক করা হয়েছে। তবে এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা আছে। এলাকার পরিবেশ এখন স্বাভাবিক আছে।

প্রসঙ্গত: সোমবার ভোররাতে উপজেলার সিঙ্গাশোলপুর ইউনিয়নের বড়কুলা এলাকায় দুই পক্ষের সংঘর্ষে ৪ জন নিহত হন। ঘটনাস্থলে নিহত হন খলিল শেখ, তার ছেলে তাহাজ্জুদ শেখ ও তাদের প্রতিবেশী ফেরদৌস শেখ। আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে মারা যান ওসিকুর ফকির নামের আরও একজন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

শ্রীপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আগুন
শ্রীপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আগুন
২৪ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৪৬:১১





হঠাৎ অসুস্থ জামায়াত আমির
হঠাৎ অসুস্থ জামায়াত আমির
২৪ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৯:৪৮






Follow Us