• ঢাকা
  • |
  • রবিবার ২১শে আষাঢ় ১৪৩৩ রাত ১০:৪১:৩৫ (05-Jul-2026)
  • - ৩৩° সে:

ফরিদপুরে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

৫ জুলাই ২০২৬ রাত ০৮:৫৮:৪৬

ফরিদপুরে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

অনলাইন ডেস্ক: ফরিদপুরের নগরকান্দা উপজেলায় যাত্রীবাহী সাকুরা পরিবহনের একটি বাসের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী যুবক নিহত হয়েছেন।

৫ জুলাই রোববার বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের মাশাউজান এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নগরকান্দা উপজেলার ফুলসূতী ইউনিয়নের চক নাওডুবি গ্রামের বাসিন্দা জাহিদ মাতুব্বরের ছেলে মোটরসাইকেলচালক মাহিম মাতুব্বর (২২) এবং একই গ্রামের কাওসার মাতুব্বরের ছেলে মোটরসাইকেল আরোহী রফিজুল মাতুব্বর (২২)।

এর মধ্যে মোটরসাইকেলচালক মাহিম মাতুব্বর ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত রফিজুল মাতুব্বরকে স্থানীয়রা উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, সাকুরা পরিবহনের একটি বাস বরিশাল থেকে ফরিদপুরের দিকে যাচ্ছিল। অপরদিকে দুই আরোহী মোটরসাইকেলযোগে ভবুকদিয়া থেকে ফরিদপুরের দিকে আসছিল। ঢাকা-বরিশাল মহাসড়কের মাশাউজান এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটির সামনে একটি ব্যাটারিচালিত রিকশাভ্যান পড়ে। এ সময় মোটরসাইকেলটি কড়া ব্রেক করতে গিয়ে মোটরসাইকেলের ২ আরোহী মহাসড়কের ওপর পড়ে যান। ওই সময় পেছন থেকে আসা সাকুরা পরিবহনের বাসটি ওই দুই আরোহীকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন বলেন, সাকুরা পরিবহনের বাসটি জব্দ করে থানায় আনা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। সূত্র: ঢাকা পোস্ট

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানাল ইরান
বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানাল ইরান
৫ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৭:৪৯:২৪


আগামীকাল কালীগঞ্জ যাচ্ছেন নাহিদ ইসলাম
আগামীকাল কালীগঞ্জ যাচ্ছেন নাহিদ ইসলাম
৫ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৭:১৮:০০




পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
৫ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৬:৩৬:০৮

Follow Us