• ঢাকা
  • |
  • শনিবার ৩রা শ্রাবণ ১৪৩৩ রাত ১১:৫৩:২২ (18-Jul-2026)
  • - ৩৩° সে:

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ২৭১ জন

৫ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৭:৩৭:০৭

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ২৭১ জন

অনলাইন ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২৭১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৭৪ জন রোগী।

৫ জুলাই রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ৬৩ জন, খুলনা বিভাগে ৬৩ জন, ঢাকা বিভাগে ৪৫ জন, চট্টগ্রাম বিভাগে ৩০ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৩০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৭ জন, ময়মনসিংহ বিভাগে ৭ জন, রাজশাহী বিভাগে ৪ জন এবং সিলেট বিভাগে দুজন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ২৭৪ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছরে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন মোট ৬ হাজার ৪০৪ জন।

চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৮৭১ জন। আক্রান্তদের মধ্যে ৬১ দশমিক ৬ শতাংশ পুরুষ এবং ৩৮ দশমিক ৪ শতাংশ নারী।

এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ১৯ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশে ডেঙ্গু আক্রান্ত হন ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মারা যান ৪১৩ জন। এর আগের বছর ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃত্যু হয় ৫৭৫ জনের।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ইউএস-বাংলা এয়ারলাইন্সের যুগপূর্তি
ইউএস-বাংলা এয়ারলাইন্সের যুগপূর্তি
১৮ জুলাই ২০২৬ রাত ০৯:৪২:৩২





বন্যা ও পাহাড়ধসে মৃত্যু বেড়ে ৫৯
বন্যা ও পাহাড়ধসে মৃত্যু বেড়ে ৫৯
১৮ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৭:৩০:২৮


ট্রাম্পের মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা
ট্রাম্পের মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা
১৮ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৭:১৮:৪১



Follow Us