• ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে ভাদ্র ১৪৩৩ বিকাল ০৫:২৮:৫৭ (04-Sep-2026)
  • - ৩৩° সে:

শিবগঞ্জ সীমান্তে পৃথক অভিযানে এসকুফ সিরাপ জব্দ, আটক ১

৪ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:২৮:৩৭

শিবগঞ্জ সীমান্তে পৃথক অভিযানে এসকুফ সিরাপ জব্দ, আটক ১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ১২৬ বোতল ভারতীয় নেশাজাতীয় এসকুফ সিরাপ, একটি মোটরসাইকেলসহ একজনকে আটক করেছে বিজিবি।

৪ সেপ্টেম্বর শুক্রবার রাতভর শিবগঞ্জ সীমান্তের শাহাবাজপুর ও বিনোদপুর এলাকায় এসব অভিযান চালায় মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল কয়লাবাড়ী ভেহিক্যাল স্ক্যানারের সামনে অভিযান চালিয়ে মো. মামুন মিয়া (২৫) নামে একজনকে আটক করে।

এ সময় তার কাছ থেকে ৩৫ বোতল ভারতীয় নেশাজাতীয় এসকুফ সিরাপ ও একটি পালসার-১৫০ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়।

অপর অভিযানে চৌকা বিওপির একটি বিশেষ টহল দল বিনোদপুর ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের ঘেরার মাঠ এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন আরও ৯১ বোতল এসকুফ সিরাপ জব্দ করে।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। মাদক ও চোরাচালানবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে এবং জব্দ মাদক ও মোটরসাইকেলের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু
হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু
৪ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:০২:২৬

নোয়াখালী বিভাগ ঘোষণার দাবিতে শাহবাগ অবরোধ
নোয়াখালী বিভাগ ঘোষণার দাবিতে শাহবাগ অবরোধ
৪ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৫৪:১৯




এবার তামান্নার সঙ্গে ঘনিষ্ট দৃশ্যে সিদ্ধার্থ!
এবার তামান্নার সঙ্গে ঘনিষ্ট দৃশ্যে সিদ্ধার্থ!
৪ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:০৫:১২