• ঢাকা
  • |
  • শুক্রবার ১লা ফাল্গুন ১৪৩২ সকাল ০৭:১৮:৫৪ (13-Feb-2026)
  • - ৩৩° সে:

নওগাঁ হাসপাতালে মরদেহ ফেলে পালাল দুর্বৃত্তরা

৪ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:০০:৪০

নওগাঁ হাসপাতালে মরদেহ ফেলে পালাল দুর্বৃত্তরা

স্টাফ রিপোর্টার, নওগাঁ: নওগাঁয় জুনায়েদ নামে এক সহকারী রাজস্ব কর্মকর্তার মরদেহ হাসপাতালে ফেলে পালিয়েছে দুর্বৃত্তরা।

Ad

৪ ফেব্রুয়ারি বুধবার ভোর সাড়ে ৫টার দিকে নওগাঁ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের সামনে এ ঘটনা ঘটে।

Ad
Ad

ঘটনার প্রত্যক্ষদর্শী হাসপাতালের ট্রলিম্যান বাপ্পি জানান, ভোরের দিকে একটি পিকআপ ভ্যানে করে ২ জন ব্যক্তি মরদেহটি হাসপাতালে নিয়ে আসে।

এরপর জরুরি বিভাগের সামনে গাড়ি থেকে মরদেহটি নামিয়ে রেখে দ্রুত পালিয়ে যায়। পরে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জুনায়েদের পরিচয় নিশ্চিত করেছেন নওগাঁ কাস্টমসের সহকারী রাজস্ব কমিশনার রাশেদ। তিনি জানান, জুনায়েদের বাড়ি পিরোজপুর জেলার বলিহারী গ্রামে। তার বাবার নাম মনজুরুল হক। তিনি ঢাকা কাস্টমসে সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রেহেনুমা মুনমুন জানান, জুনায়েদকে মূলত মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার হাত ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এটি সড়ক দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে। তার বয়স আনুমানিক ৩৭ বছর।

নওগাঁ সদর থানার ওসি (তদন্ত) খোরশেদ আলম জানান, হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে তারা বিষয়টি জানতে পেরেছেন। এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের করা হয়নি। তবে পুলিশ বিষয়টি তদন্ত করেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

তারেক রহমানের নেতৃত্বে ভূমিধ্স জয় পেল বিএনপি
তারেক রহমানের নেতৃত্বে ভূমিধ্স জয় পেল বিএনপি
১৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৭:১০:১২




ঢাকা-১৭ আসনে তারেক রহমান বিজয়ী
ঢাকা-১৭ আসনে তারেক রহমান বিজয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১০:৩৪:৩১

বগুড়া ৭টি আসনেই বিএনপির প্রার্থী বিজয়ী
বগুড়া ৭টি আসনেই বিএনপির প্রার্থী বিজয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১০:০৮:৫৩

পটুয়াখালী-৩ আসনে নুরুল হক বিজয়ী
পটুয়াখালী-৩ আসনে নুরুল হক বিজয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৪৬:২২

সুনামগঞ্জ–৫ আসনে নির্বাচিত বিএনপির মিলন
সুনামগঞ্জ–৫ আসনে নির্বাচিত বিএনপির মিলন
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৪৬:০৮


চট্টগ্রাম-৩ আসনে বিএনপির পাশা বিজয়ী
চট্টগ্রাম-৩ আসনে বিএনপির পাশা বিজয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৩৮:৪৪


Follow Us