• ঢাকা
  • |
  • শনিবার ৫ই বৈশাখ ১৪৩৩ রাত ১১:৫৭:৩১ (18-Apr-2026)
  • - ৩৩° সে:

ঠাকুরগাঁওয়ে তেল নিতে গিয়ে হামলার শিকার

১৮ এপ্রিল ২০২৬ রাত ০৯:৩৯:৫২

ঠাকুরগাঁওয়ে তেল নিতে গিয়ে হামলার শিকার

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে তেল নিতে এসে হামলা ও মারধরের শিকার হয়েছেন সুরুজ আলী নামে এক ব্যক্তি। এ ঘটনায় ক্ষুব্ধ তেলগ্রহীতারা দিনাজপুর-পঞ্চগড় মহাসড়ক প্রায় দুই ঘণ্টা অবরোধ করে রাখেন।

১৮ এপ্রিল শনিবার দুপুরে সদর উপজেলার সালন্দর ইউনিয়নের তেলিপাড়া এলাকায় অবস্থিত মেসার্স রেজা ফিলিং স্টেশন-এ এ ঘটনা ঘটে।

Ad
Ad

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের অভিযোগ, সকাল ৭টা থেকে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও অনেকেই তেল পাননি। তবে পাম্প কর্তৃপক্ষ লাইনের বাইরে একটি সিন্ডিকেটের মাধ্যমে তেল সরবরাহ করছে বলে অভিযোগ ওঠে। এ বিষয়ে প্রতিবাদ জানালে সুরুজ আলীর ওপর হামলা চালানো হয়।

Ad

আহত সুরুজ আলী জানান, তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। সকাল থেকেই লাইনে দাঁড়িয়ে ছিলেন, কিন্তু লাইনের গ্রাহকদের তেল না দিয়ে অন্যদের দেওয়া হচ্ছিল। প্রতিবাদ করলে পাম্পের কর্মচারী ও স্থানীয় কিছু ব্যক্তি তাকে মারধর করে। এমনকি স্ক্রুড্রাইভার দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

এ ঘটনার প্রতিবাদে উত্তেজিত তেলগ্রহীতারা মহাসড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন দূরপাল্লার যাত্রী ও পরিবহন চালকরা।

তেলগ্রহীতারা জানান, দীর্ঘদিন ধরেই লাইনে দাঁড়িয়ে থেকেও তেল না পাওয়া এবং সিন্ডিকেটের মাধ্যমে বিক্রির অভিযোগ রয়েছে। দ্রুত সমাধান না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

অভিযোগ অস্বীকার করে ফিলিং স্টেশনের মালিক তাসমিমুর রেজা বলেন, তাদের পাম্পে কোনো সিন্ডিকেট নেই। দুই পক্ষের ভুল বোঝাবুঝির কারণেই এ ঘটনা ঘটেছে। সীমিত সরবরাহের কারণে সবাইকে একসঙ্গে তেল দেওয়া সম্ভব হচ্ছে না বলেও তিনি দাবি করেন।

ঘটনার পর বাংলাদেশ পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঠাকুরগাঁও সদর থানার এসআই সুমন জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পরে অবরোধ তুলে নেওয়া হলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
১৮ এপ্রিল ২০২৬ রাত ০৯:১৭:০১




এসএসসি পরীক্ষা ঘিরে ডিএমপির নির্দেশনা
এসএসসি পরীক্ষা ঘিরে ডিএমপির নির্দেশনা
১৮ এপ্রিল ২০২৬ রাত ০৮:১৮:১৪




Follow Us