• ঢাকা
  • |
  • শুক্রবার ২৯শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বিকাল ০৩:৫০:১২ (12-Jun-2026)
  • - ৩৩° সে:

মানিকগঞ্জে শিশু আতিকা হত্যা, প্রধান আসামি নাঈম গ্রেফতার

১৮ এপ্রিল ২০২৬ রাত ০৯:৪৮:১০

মানিকগঞ্জে শিশু আতিকা হত্যা, প্রধান আসামি নাঈম গ্রেফতার

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে শিশু আতিকা হত্যা মামলার প্রধান আসামি নাঈম হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।

১৮ এপ্রিল শনিবার সকাল ১০টার দিকে ঢাকার নবাবগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম।

গ্রেফতার নাঈম হোসেন সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের বনপারিল গ্রামের বাসিন্দা। তিনি গণপিটুনিতে নিহত পান্নু মিয়ার ছেলে।

পুলিশ সুপার জানান, আতিকা হত্যার ঘটনায় নাঈমকে প্রধান আসামি করে নিহত শিশুটির মা আরিফা বেগম মামলা দায়ের করেছেন। মামলায় মোট পাঁচজনকে আসামি করা হয়েছে।

অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন, নাঈমের বাবা পান্নু মিয়া, চাচা ফজলু, ভাই নাজমুল এবং অজ্ঞাতনামা আরও একজন। এর মধ্যে পান্নু মিয়া ও ফজলু গণপিটুনিতে নিহত হয়েছেন এবং নাজমুল গুরুতর আহত অবস্থায় ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার বনপারিল গ্রামের একটি বিয়ের অনুষ্ঠান থেকে ৭ বছর বয়সী আতিকা নিখোঁজ হয়। পরদিন শুক্রবার তার মরদেহ বাড়ির পাশের একটি ভুট্টা ক্ষেত থেকে উদ্ধার করা হয়।

এ ঘটনায় ক্ষুব্ধ জনতা সন্দেহভাজন হিসেবে নাঈমের পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই তার বাবা ও চাচার মৃত্যু হয় এবং ভাই গুরুতর আহত হন।

ঘটনার পর থেকেই নাঈম পলাতক ছিলেন। গ্রেফতারের পর তাকে আইনি প্রক্রিয়ার আওতায় আনা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন শুরু
বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন শুরু
১২ জুন ২০২৬ বিকাল ০৩:৪৩:৩৭







৪০ বছর পর এক ফ্রেমে রজনীকান্ত-হৃতিক
৪০ বছর পর এক ফ্রেমে রজনীকান্ত-হৃতিক
১২ জুন ২০২৬ দুপুর ০১:০৯:০৩


Follow Us