• ঢাকা
  • |
  • শনিবার ১৩ই আষাঢ় ১৪৩৩ সন্ধ্যা ০৭:০৮:১৩ (27-Jun-2026)
  • - ৩৩° সে:

২৯ এপ্রিল এর মধ্যে চুক্তির আলটিমেটাম, নইলে ইরানে ফের হামলা : ডোনাল্ড ট্রাম্প

১৮ এপ্রিল ২০২৬ রাত ০৮:৪০:৩০

২৯ এপ্রিল এর মধ্যে চুক্তির আলটিমেটাম, নইলে ইরানে ফের হামলা : ডোনাল্ড ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন নির্দিষ্ট সময়ের মধ্যে যদি সমঝোতা না হয়, তবে যুক্তরাষ্ট্রকে আবারও সামরিক শক্তিতে ফিরে যেতে হবে। এক্ষেত্রে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে আগামী বুধবারের (২৯এপ্রিল) মধ্যে ইরানের সাথে যুদ্ধ বন্ধের দীর্ঘমেয়াদী কোনো চুক্তি না হলে তিনি যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়াবেন না।

এয়ার ফোর্স ওয়ানে থাকা সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, চুক্তি না হলে আবারও বোমাবর্ষণ শুরু করতে পারে মার্কিন বাহিনী। রয়টার্সের বরাত দিয়ে জানা গেছে, ট্রাম্প স্পষ্ট করে জানিয়েছেন যে চুক্তি হোক বা না হোক, ইরানি বন্দরগুলোর ওপর আরোপিত অবরোধ বহাল থাকবে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান দুই সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ আগামী বুধবার শেষ হতে যাচ্ছে। বর্তমানে দেশ দুটি এই যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর লক্ষ্যে পরোক্ষ আলোচনা চালিয়ে যাচ্ছে। এর আগে পাকিস্তানের ইসলামাবাদে দুই দেশের মধ্যে অনুষ্ঠিত আলোচনা কোনো সমাধান ছাড়াই শেষ হয়েছিল। তবে হোয়াইট হাউস আশাবাদ ব্যক্ত করে জানিয়েছে যে তারা একটি চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে ইতিবাচক বোধ করছে। এখন দেখার বিষয়, বুধবারের ডেডলাইনের আগে ওয়াশিংটন ও তেহরান কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারে কি না, নাকি মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের দামামা বেজে ওঠে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




ফিফার উপর ক্ষোভ ঝাড়লেন ইরানের অধিনায়ক
ফিফার উপর ক্ষোভ ঝাড়লেন ইরানের অধিনায়ক
২৭ জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৪৪:৩৩

নারায়ণগঞ্জে চোরাই গাড়িসহ গ্রেফতার ৩
নারায়ণগঞ্জে চোরাই গাড়িসহ গ্রেফতার ৩
২৭ জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৬:৫৫






Follow Us