• ঢাকা
  • |
  • সোমবার ৩১শে জ্যৈষ্ঠ ১৪৩৩ ভোর ০৫:২২:২৮ (15-Jun-2026)
  • - ৩৩° সে:

এসএসসি পরীক্ষা ঘিরে ডিএমপির নির্দেশনা

১৮ এপ্রিল ২০২৬ রাত ০৮:১৮:১৪

এসএসসি পরীক্ষা ঘিরে ডিএমপির নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক: আগামী ২১ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে নতুন নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

নির্দেশনা অনুযায়ী, পরীক্ষা কেন্দ্রগুলোর ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

১৮ এপ্রিল শনিবার ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ারের সই করা এক আদেশে এ বিধিনিষেধ জারি করা হয়।

আদেশে বলা হয়েছে, ২০২৬ সালের এসএসসি, এসএসসি (ভোকেশনাল), দাখিল ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা ২১ এপ্রিল থেকে ঢাকা মহানগরীর বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এসব কেন্দ্রে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে পরীক্ষা সম্পন্ন নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

ডিএমপি অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/১৯৭৬)-এর ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলেও উল্লেখ করা হয়।

এই নির্দেশনা ২১ এপ্রিল থেকে পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত কার্যকর থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










সৌদি থেকে দেশে ফিরেছেন ৫৫ হাজার ১৩৩ হাজি
সৌদি থেকে দেশে ফিরেছেন ৫৫ হাজার ১৩৩ হাজি
১৪ জুন ২০২৬ সন্ধ্যা ০৬:২৬:২০

Follow Us