নিজস্ব প্রতিবেদক: ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ছোড়া গুলিতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্য আহত হয়েছেন।
১৭ এপ্রিল শুক্রবার গভীর রাতে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মিনাপুর বিওপিসংলগ্ন সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ১টার দিকে কয়েকজন বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করেন। এ সময় ভারতের জলপাইগুড়ি জেলার বিপরীতে চেনগাঁও বিওপি ক্যাম্পের কাছে টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।

এ সময় মিনাপুর বিওপি এলাকায় দায়িত্বে থাকা বিজিবি সদস্য মনিরুজ্জামান গুলিবিদ্ধ হন। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং পরে ঢাকায় পাঠানো হয়েছে।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ জানান, ঘটনাস্থল তাদের আওতাধীন নয়, এটি দিনাজপুর ৫০ বিজিবি ব্যাটালিয়নের নিয়ন্ত্রণাধীন এলাকা।
এদিকে সংশ্লিষ্ট ব্যাটালিয়নের অধিনায়কের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মন্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয় গোয়েন্দা সংস্থার একাধিক দায়িত্বশীল সূত্র বিজিবি সদস্য আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available