মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার হোগলবাড়ীয়া গ্রামে র্যাবের অভিযানে ৩২ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
২৮ জুন রোববার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে র্যাব-১২, সিপিসি-৩, গাংনী ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটকরা হলেন- হোগলবাড়ীয়া গ্রামের ফারুখ হোসেন (৫৬) ও রিপন আলী (৩৬)।
র্যাব জানায়, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর গাংনী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available