• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১১ই ভাদ্র ১৪৩৩ রাত ০২:৫৪:২৪ (27-Aug-2026)
  • - ৩৩° সে:

মেহেরপুরে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

২৯ জুন ২০২৬ বিকাল ০৩:০৬:৫৪

মেহেরপুরে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার হোগলবাড়ীয়া গ্রামে র‌্যাবের অভিযানে ৩২ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

২৮ জুন রোববার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে র‌্যাব-১২, সিপিসি-৩, গাংনী ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটকরা হলেন- হোগলবাড়ীয়া গ্রামের ফারুখ হোসেন (৫৬) ও রিপন আলী (৩৬)।

র‌্যাব জানায়, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর গাংনী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ