• ঢাকা
  • |
  • সোমবার ১৫ই আষাঢ় ১৪৩৩ বিকাল ০৩:২২:২২ (29-Jun-2026)
  • - ৩৩° সে:

তিস্তা ইস্যুতে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন জামায়াত আমির

২৯ জুন ২০২৬ দুপুর ০২:০৬:০৩

তিস্তা ইস্যুতে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন জামায়াত আমির

অনলাইন ডেস্ক: তিস্তা নিয়ে চীনের সঙ্গে চুক্তি করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, আমাদের বন্ধুরাষ্ট্র চীনের সঙ্গে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চুক্তি করায় আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই।

২৯ জুন সোমবার জাতীয় সংসদ অধিবেশনে তিনি এ কথা বলেন।

পাচারের অর্থ ফেরত আনার বিষয়ে জামায়াত আমির বলেন, এ বাজেটে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার কোনো গাইড লাইন নেই। পাচার করা অর্থ ফিরিয়ে আনতে জোরালো উদ্যোগ নিতে হবে। এ অর্থ দেশের জনগণের। তিনি অর্থবছর পরিবর্তন করে জানুয়ারি-ডিসেম্বর নেওয়ার পরামর্শ দেন।

রাজস্ব আদায় নিয়ে ডা. শফিকুর রহমান বলেন, সরকারের সদিচ্ছা থাকলে প্রস্তাবিত বাজেটে যে রাজস্ব আহরণের টার্গেট করা হয়েছে, তার চেয়ে বেশি রাজস্ব আহরণ সম্ভব।

তিনি বলেন, বাজেট বাস্তবায়নে সবচেয়ে বড় বাধা দুর্নীতি।

স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে জামায়াত আমির অভিযোগ করেন, জোড়াতালি দিয়ে চলছে স্বাস্থ্য ব্যবস্থা। এ ক্ষেত্রে সুনির্দিষ্ট কোনো ভিশন নেই।

তিনি বলেন, গত ১৫ বছরে যারা গুম খুনের শিকার হয়েছেন তাদের দায়িত্ব সরকারকে নিতে হবে। জুলাই হত্যাকাণ্ডে জড়িত অপরাধীরা যত শক্তিশালী হোক বিচারের আওতায় আনতে হবে।

সূত্র: নিউজ ২৪

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


মেহেরপুরে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক
মেহেরপুরে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক
২৯ জুন ২০২৬ বিকাল ০৩:০৬:৫৪








আজ কত টাকায় মিলছে ডলার-ইউরো-রুপি
আজ কত টাকায় মিলছে ডলার-ইউরো-রুপি
২৯ জুন ২০২৬ দুপুর ১২:০২:৩১

Follow Us