• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ০৮:৫৫:১২ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

চাঁদপুরে সিঁধ কেটে ডাকাতির সময় বৃদ্ধাকে হত্যা

২৯ জুন ২০২৬ দুপুর ০২:৫০:১০

চাঁদপুরে সিঁধ কেটে ডাকাতির সময় বৃদ্ধাকে হত্যা

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের কচুয়ায় সিঁধ কেটে ডাকাতির সময় ফাতেমা বেগম (৬৫) এক বৃদ্ধাকে গলা কেটে হত্যার ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

২৮ জুন রোববার দিবাগত গভীর রাতে উপজেলার বেরকোটা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফাতেমা বেগম মৃত সাদেক উল্যাহ মিয়াজির স্ত্রী।

পরিবারের অভিযোগ, গভীর রাতে দুর্বৃত্তরা বাড়ির দেয়ালে সিঁধ কেটে ঘরে ঢোকে। ঘুমন্ত অবস্থায় ফাতেমা বেগমকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে। এরপর ঘর থেকে মূল্যবান মালামাল নিয়ে পালিয়ে যায় তারা।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

স্বজনদের ধারণা, ডাকাতরা পরিচিত হওয়ায় ফাতেমা বেগম তাদের চিনে ফেলেছিলেন। তাই পরিচয় গোপন রাখতে তাকে হত্যা করা হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় এবং বিভিন্ন আলামত সংগ্রহ করে।

পুলিশের জানায়, হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হত্যার কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০