• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৩ই কার্তিক ১৪৩৩ ভোর ০৪:৫৪:৩০ (29-Oct-2026)
  • - ৩৩° সে:

যেকোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার: প্রধানমন্ত্রী

২৯ জুন ২০২৬ দুপুর ০২:০৯:৩৭

যেকোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: অর্থনীতিকে মুষ্টিমেয় মানুষের হাত থেকে বের করে এনে সাধারণ মানুষের জন্য একটি ন্যায়ভিত্তিক অর্থনৈতিক কাঠামো গড়াই এবারের বাজেটের মূল লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি স্পষ্ট ঘোষণা দিয়ে বলেছেন, বর্তমান সরকার যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে।

২৯ জুন সোমবার, জাতীয় সংসদে বাজেট আলোচনার ওপর বক্তব্য দেয়ার সময় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে প্রস্তাবিত বাজেটকে একটি ‘জীবনবান্ধব বাজেট’ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, ‘সরকারের সুদৃঢ় সদিচ্ছার কারণে অন্যান্য বছরের মতো এবারের বাজেট ঘোষণার পর বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়েনি।’

আরও পড়ুন

টোকিওর মতো ঢাকাকে পরিচ্ছন্ন শহরে পরিণত করার পরিকল্পনা প্রধানমন্ত্রীর

তিনি দেশের বর্তমান অর্থনৈতিক সংকটের কথা স্বীকার করে বলেন, ‘বৈশ্বিক ও অভ্যন্তরীণ কারণে অর্থনৈতিক সংকট রয়েছে, তবে একটি কার্যকর ও সুদূরপ্রসারী নীতির মাধ্যমে এ সংকটকে সফলভাবে মোকাবিলা করতে চায় সরকার।’

প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের সার্বিক পরিস্থিতি ও উন্নয়ন অভিযাত্রার দিক বিবেচনা করেই এবারের বড় বাজেট দেয়া হয়েছে। দেশের মানুষ সরকারের ওপর যে আস্থা রেখেছে, তা অক্ষুণ্ন রাখা এবং পবিত্র দায়িত্ব হিসেবে পালন করা হবে।’

তারেক রহমান বলেন, ‘এবারের বাজেটের অন্যতম প্রধান লক্ষ্য হলো দেশের অর্থনীতিকে পুনরায় শৃঙ্খলায় ফিরিয়ে আনা। ঝিমিয়ে পড়া বিনিয়োগের পরিবেশ চাঙ্গা করা এবং নতুন কর্মসংস্থানের চাকা সচল করা। এই বাজেটের প্রায়োগিক বাস্তবায়নের মাধ্যমে দেশকে একটি সম্পূর্ণ নতুন ও টেকসই অর্থনৈতিক ভিত্তির ওপর দাঁড় করাতে চায় সরকার।’

আরও পড়ুন

বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

প্রধানমন্ত্রীর মতে, জাতীয় সংসদ ধীরে ধীরে দেশের সাধারণ মানুষকে আশার আলো দেখাতে সক্ষম হয়েছে এবং এই ধারা অব্যাহত রেখে একটি বৈষম্যহীন সমাজ বিনির্মাণে সরকার বদ্ধপরিকর।

সূত্র: নিউজ ২৪

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





এক দিনে বাংলাদেশের দুই জয়
এক দিনে বাংলাদেশের দুই জয়
২৮ অক্টোবর ২০২৬ রাত ০৯:২২:৪৩