• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৩শে আশ্বিন ১৪৩৩ দুপুর ০১:২৬:১৬ (08-Oct-2026)
  • - ৩৩° সে:

নারায়ণগঞ্জে কারাবন্দি যুবকের হাসপাতালে মৃত্যু

৮ অক্টোবর ২০২৬ সকাল ১১:০০:৪৩

নারায়ণগঞ্জে কারাবন্দি যুবকের হাসপাতালে মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলা কারাগারে অসুস্থ হয়ে চিকিৎসাধীন মো. সজীব আহমেদ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ৭ অক্টোবর বুধবার রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার আব্দুল কুদ্দুস।

সজীব আহমেদ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের মাইজপাড়া এলাকার মো. সানাউল্লাহর ছেলে।

কারা কর্তৃপক্ষ জানায়, সজীব বেশ কয়েকদিন ধরে অসুস্থ থাকায় কারাগারের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শনিবার তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার আব্দুল কুদ্দুস জানান, সজীবের শারীরিক ওজন বেশি ছিল। তার রক্তচাপজনিত সমস্যাও দেখা দিয়েছিল। অসুস্থতার কারণেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে বলে জানান তিনি।

কারাগার সূত্রে জানা গেছে, গত ১২ জুলাই ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি রিভলবার ও গুলিসহ সজীবকে গ্রেফতার করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ