জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হেরোইনসহ মোশারফ হোসেন (৩৮) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ ।
৪ অক্টোবর রোববার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে শনিবার রাতে উপজেলার বালিজুড়ী বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। গ্রেফতার মোশারফ হোসেন (৩৮) বালিজুড়ী মোল্লাপাড়া শেখবাড়ী এলাকার মৃত মক্কু শেখের ছেলে।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কেনাবেচার সাথে জড়িত ছিলেন তিনি।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিস রায় জানান,গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে রোববার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। অভিযানের সময় তার কাছ থেকে ৬টি ছোট প্যাকেটে মোড়ানো হেরোইন উদ্ধার করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available