• ঢাকা
  • |
  • সোমবার ২রা অগ্রহায়ণ ১৪৩৩ বিকাল ০৪:৪৪:৫৬ (16-Nov-2026)
  • - ৩৩° সে:

মাদারীপুরে অভিবাসন বিষয়ক সাংবাদিকতায় দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ

১৬ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৪৫:৩৪

মাদারীপুরে অভিবাসন বিষয়ক সাংবাদিকতায় দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ

মাদারীপুর প্রতিনিধি: নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ এবং অভিবাসন সংক্রান্ত সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের লক্ষ্যে মাদারীপুরে সাংবাদিকদের জন্য এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

১৬ নভেম্বর সোমবার মাদারীপুর লিগাল এইড এসোসিয়েশনের ট্রেনিং সেন্টারে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়।​

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহযোগিতায় এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ‘রাইটস যশোর’-এর উদ্যোগে আয়োজিত এই প্রশিক্ষণে মাদারীপুর জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন।​কর্মশালায় প্রশিক্ষক ও সহায়ক হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ সেশন পরিচালনা করেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর ন্যাশনাল প্রোগ্রাম অফিসার আসমা খাতুন, সিনিয়র প্রোগ্রাম অ্যাসোসিয়েট অমল বিশ্বাস, সিনিয়র মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন অ্যাসোসিয়েট তারেক মাহমুদ এবং প্রোগ্রাম অ্যাসিস্টেন্ট আসাদুল হক চৌধুরী। এছাড়াও সহায়ক হিসেবে উপস্থিত ছিলেন রাইটস যশোরের প্রোগ্রাম ডিরেক্টর প্রদীপ দত্ত।​

আরও পড়ুন

জামালপুরে ধর্ষণ মামলায় ১৬ বছর পর কিশোরকে ১০ বছরের আটকাদেশ

প্রশিক্ষণে অভিবাসনের বর্তমান প্রেক্ষাপট, নিরাপদ অভিবাসন প্রক্রিয়া, মানবপাচার প্রতিরোধ এবং অভিবাসন সংক্রান্ত সংবাদ তৈরির ক্ষেত্রে সাংবাদিকদের করণীয় ও নৈতিকতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রশিক্ষকরা জানান, অভিবাসন খাতের অনিয়ম রোধ ও অভিবাসীদের অধিকার রক্ষায় গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক তথ্যভিত্তিক প্রতিবেদন তৈরির মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করা সম্ভব।​দিনব্যাপী এই কর্মশালায় অংশগ্রহণকারী সাংবাদিকরা অভিবাসন বিষয়ক অনুসন্ধানী প্রতিবেদন তৈরির নানা কৌশল ও অভিজ্ঞতা বিনিময় করেন।​

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






প্রথম ধাপে  ১০২৬ ইউপিতে ভোট: ইসি
প্রথম ধাপে ১০২৬ ইউপিতে ভোট: ইসি
১৬ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৫২:৫৩


হঠাৎ পররাষ্ট্র মন্ত্রণালয়ে পিটার হাস
হঠাৎ পররাষ্ট্র মন্ত্রণালয়ে পিটার হাস
১৬ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৩৪:১২