• ঢাকা
  • |
  • শনিবার ২৮শে ভাদ্র ১৪৩৩ রাত ০৯:০৬:১৬ (12-Sep-2026)
  • - ৩৩° সে:

নলডাঙ্গায় বসতবাড়িতে অগ্নিকাণ্ড: ৫০ হাজার টাকার ক্ষতি

১২ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪১:৫০

নলডাঙ্গায় বসতবাড়িতে অগ্নিকাণ্ড: ৫০ হাজার টাকার ক্ষতি

নাটোর প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের হলুদঘর গ্রামে এক বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ​

১২ সেপ্টেম্বর শনিবার বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে মো. রহিদুল ইসলাম (৫০)-এর ঘরে এই আগুন লাগার ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত রহিদুল ইসলাম হলুদঘর গ্রামের মৃত শাহাদাত হোসেনের ছেলে।

​স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস জানায়, বিকেলে রহিদুল ইসলামের ২০ হাত দৈর্ঘ্য ও ১০ হাত প্রস্থের টিনের বেড়ার ঘরটিতে হঠাৎ আগুন জ্বলে ওঠে। মুহূর্তের মধ্যে আগুন চারপাশে ছড়িয়ে পড়লে বাড়ির লোকজনের চিৎকারে আশেপাশের বাসিন্দারা এসে পানি দিয়ে নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে নলডাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।

​তবে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার আগেই ঘরটিসহ ভেতরে থাকা ব্যবহৃত আসবাবপত্র ও কাপড়চোপড় পুড়ে ছাই হয়ে যায়। এতে আনুমানিক ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি।

নলডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার জামান জামান, প্রাথমিকভাবে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে
রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে
১২ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:২৬:১৩



আ. লীগের ২৪ নেতাকর্মী ১০ দিনের রিমান্ডে
আ. লীগের ২৪ নেতাকর্মী ১০ দিনের রিমান্ডে
১২ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৭:২২



সন্দেহভাজন সেই ৯ ক্রিকেটারের বিরুদ্ধে আর অভিযোগ নেই
সন্দেহভাজন সেই ৯ ক্রিকেটারের বিরুদ্ধে আর অভিযোগ নেই
১২ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৭:৩০

প্রেমের টানে চীন থেকে বরিশালে যুবক, ধর্ম পাল্টে বিয়ে
প্রেমের টানে চীন থেকে বরিশালে যুবক, ধর্ম পাল্টে বিয়ে
১২ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:০৫


রাজধানীতে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার
রাজধানীতে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার
১২ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৫:২২