• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৬ই শ্রাবণ ১৪৩৩ সকাল ১০:০৪:০৬ (21-Jul-2026)
  • - ৩৩° সে:

নওগাঁয় বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস

২০ জুলাই ২০২৬ রাত ০৮:১৬:৩৯

নওগাঁয় বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় দীর্ঘ ছয় বছরে বিভিন্ন অভিযানে জব্দ করা বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে জেলা প্রশাসন।

২০ জুলাই সোমবার দুপুরে নওগাঁ জেলা প্রশাসকের চত্বরে রোলার চালিয়ে ১৬ হাজার ৬১ পিস ফেন্সিডিল ধ্বংস করা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ২০১৫ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত ছয় বছরে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য জব্দ করেছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় দায়ের করা ১৫১টি মামলার আলামত হিসেবে এসব ফেন্সিডিল দীর্ঘ সময় ধরে আদালতের মালখানায় সংরক্ষিত ছিল। মামলার বিচারিক প্রক্রিয়া শেষে আদালতের নির্দেশে জনসম্মুখে এগুলো ধ্বংস করা হলো।

মাদক ধ্বংসকালে উপস্থিত ছিলেন নওগাঁর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ভারপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট (মালখানা) আরেফিন রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মনিরুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া ধ্বংস কাজে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করে জেলা ফায়ার সার্ভিসের একটি টিম।

এ বিষয়ে নওগাঁর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ভারপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট (মালখানা) আরেফিন রহমান বলেন, ‘১৫১টি মামলার বিপরীতে জব্দকৃত ১৬ হাজার ৬১ পিস ফেন্সিডিল আজ ধ্বংস করা হয়েছে। মাদক নির্মূলে জেলা প্রশাসনের এমন উদ্যোগ অব্যাহত থাকবে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us