• ঢাকা
  • |
  • রবিবার ৮ই অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ১০:৪৫:০৫ (22-Nov-2026)
  • - ৩৩° সে:

দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

২১ জুলাই ২০২৬ সকাল ০৯:৪৭:১৫

দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

অনলাইন ডেস্ক: দেশের বাজারে স্বর্ণের দামে আপাতত কোনো পরিবর্তন আসেনি। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন কোনো মূল্য ঘোষণা না করায় ২১ জুলাই মঙ্গলবার সর্বশেষ নির্ধারিত দামেই স্বর্ণ বিক্রি হচ্ছে।

এর আগে গত ১৪ জুলাই ভরিপ্রতি ২ হাজার ১৫৮ টাকা কমানো হয় স্বর্ণের দাম। সেই সিদ্ধান্ত অনুযায়ী বর্তমানে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা।

বাজুসের নির্ধারিত মূল্য তালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৯ হাজার ৮৯৪ টাকায়। ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ১ লাখ ৮০ হাজার ২৬৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৭ হাজার ৩১৬ টাকা।

আরও পড়ুন

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার: সংসদে প্রধানমন্ত্রী

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ (পিওর গোল্ড)-এর দামের পরিবর্তনের প্রেক্ষাপটে সর্বশেষ মূল্য সমন্বয় করা হয়েছিল। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে।

তবে স্বর্ণালঙ্কারের ক্ষেত্রে নির্ধারিত দামের সঙ্গে অলঙ্কারের নকশা ও কাজের ধরন অনুযায়ী মজুরি যুক্ত হবে। এছাড়া স্বর্ণ ও রুপার অলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না বলে জানিয়েছে বাজুস।

সূত্র: নিউজ ২৪

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
২২ নভেম্বর ২০২৬ সকাল ১০:২৮:০৩



টিভিতে আজকের খেলা (২২ নভেম্বর ২০২৬)
টিভিতে আজকের খেলা (২২ নভেম্বর ২০২৬)
২২ নভেম্বর ২০২৬ সকাল ০৯:৫৪:২১