• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১১:১০:৪৪ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

আফগানিস্তানে আকস্মিক বন্যায় অন্তত ২০ জনের মৃত্যু

২১ জুলাই ২০২৬ সকাল ০৯:১০:০৬

আফগানিস্তানে আকস্মিক বন্যায় অন্তত ২০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নুরিস্তান প্রদেশে আকস্মিক বন্যায় অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। মৌসুমি বৃষ্টির কারণে সৃষ্ট ভয়াবহ এ বন্যায় ঘরবাড়ি, হোটেল ও অসংখ্য দোকান ধ্বংস হয়ে গেছে। এছাড়া বন্যায় নিখোঁজ হয়েছেন আরও অনেকে। তাদের উদ্ধারে অভিযান চলছে। খবর আল জাজিরা

দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা এবং প্রাদেশিক গভর্নরের কার্যালয় জানিয়েছে, ২০ জুলাই সোমবারের এ বন্যায় নুরিস্তানের প্রধান শহর পারুনে বহু ঘরবাড়ি ও দোকানপাট ধ্বংস হয়ে যায়। সাম্প্রতিক সপ্তাহগুলোতে মৌসুমি বৃষ্টির প্রভাবে পুরো অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভারত ও নেপালেও এর ফলে বহু মানুষের মৃত্যু হয়েছে।

আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএনডিএমএ) জানিয়েছে, এখন পর্যন্ত অন্তত ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ৮০ জনের বেশি আহত হয়েছেন। পাকিস্তান সীমান্তবর্তী নুরিস্তানের পারুন ও আশপাশের এলাকায় এসব হতাহতের ঘটনা ঘটেছে।

আরও পড়ুন

সৌদি আরবে ১০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে হুথি বিদ্রোহীরা

গভর্নরের কার্যালয় জানিয়েছে, প্রাদেশিক রাজধানীর মেয়রসহ কয়েকজন আঞ্চলিক সরকারি কর্মী এখনও নিখোঁজ রয়েছেন। প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তারা নিখোঁজদের সন্ধান এবং মরদেহ উদ্ধারে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করেছেন।

স্থানীয় বেসরকারি সংস্থা শপুল-এর প্রধান আশিকুল্লাহ সাফি বার্তাসংস্থা এএফপিকে বলেন, বন্যায় ‘পুরো পৌর এলাকা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে’। তিনি বলেন, বন্যায় হোটেল ও কয়েক ডজন দোকানপাট ধ্বংস হয়েছে। বন্যার পানি সরে যাওয়ার পর শহরের বিভিন্ন স্থানে বড় বড় পাথর ছড়িয়ে রয়েছে। প্রয়োজনীয় সরঞ্জাম ছাড়াই স্থানীয় বাসিন্দারা ধ্বংসস্তূপে নিখোঁজদের খোঁজ করছেন।

প্রতিবেশী পাকিস্তান ও ভারতের মতো আফগানিস্তানও চরম আবহাওয়ার ঝুঁকিতে থাকা দেশগুলোর একটি। বিশেষ করে মৌসুমি বৃষ্টির পর আকস্মিক বন্যা দেশটিতে বড় ধরনের দুর্যোগ সৃষ্টি করে। চলতি বছরের জুন থেকে শুরু হওয়া বর্ষা মৌসুমে দক্ষিণ এশজুড়ে ব্যাপক দুর্ভোগ দেখা দিয়েছে। ভারী বৃষ্টিতে একের পর এক দেশে বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটছে।

আরও পড়ুন

ফিলিপাইনে দুই বিমানের সংঘর্ষ, ৪ পাইলট নিহত

টানা বৃষ্টিতে জলাবদ্ধতা ও বন্যা, স্যাঁতসেঁতে পরিবেশে যেসব রোগ হতে পারে 
সোমবার প্রকাশিত খবরে বলা হয়েছে, ভারতের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা ও ভূমিধসে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। পারুন শহরটি ভারতশাসিত জম্মু থেকে ৪৬৫ কিলোমিটার (২৯০ মাইল) দূরে অবস্থিত। জম্মুতেও আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

প্রতিবেশী নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, জুনের মাঝামাঝি সময় থেকে মৌসুমি বৃষ্টিজনিত বন্যা, ভূমিধস ও বজ্রপাতে দেশটিতে ২৭ জন নিহত হয়েছেন। একজন এখনও নিখোঁজ রয়েছেন এবং আরও ৬৯ জন আহত হয়েছেন।

আফগানিস্তানের পরিবেশ সুরক্ষা সংস্থার প্রধান মৌলভি মতিউল হক খালিস চলতি মাসে বলেন, দেশে বন্যার ঘটনা বেড়েছে। তিনি সতর্ক করে বলেন, পরিবেশগত সমস্যাগুলো ‘মানবিক সংকটকে আরও গভীর করে তুলেছে’।

আরও পড়ুন

দুই সপ্তাহ পর খুলছে রিয়াদের কিং খালেদ বিমানবন্দর

সূত্র: আল-জাজিরা

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০