• ঢাকা
  • |
  • শনিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বিকাল ০৫:৫০:৫৯ (21-Nov-2026)
  • - ৩৩° সে:

সৌদি আরবের ওপর সামুদ্রিক নিষেধাজ্ঞা জারি ইয়েমেনি হুথি গোষ্ঠীর

২১ জুলাই ২০২৬ সকাল ০৮:৩৭:১৩

সৌদি আরবের ওপর সামুদ্রিক নিষেধাজ্ঞা জারি ইয়েমেনি হুথি গোষ্ঠীর

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের ওপর ‘সামুদ্রিক নিষেধাজ্ঞা’ জারির ঘোষণা দিয়েছে ইয়েমেনভিত্তিক সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হুথি। গতকাল গোষ্ঠীটির এক মুখপাত্র জানিয়েছেন, এখন থেকে লোহিত সাগর কিংবা এই সাগরের সঙ্গে সংশ্লিষ্ট বাব আল-মান্দেব প্রণালিতে কোনো সৌদি জাহাজ বা নৌযান দেখামাত্র সেটিকে হামলার লক্ষ্যবস্তু করা হবে।

ওই মুখপাত্র অবশ্য এই নিষেধাজ্ঞা সম্পর্কে বেশি বিস্তারিত তথ্য দেননি, তবে গতকাল হুথি গোষ্ঠী নিয়ন্ত্রিত একটি ইয়েমেনি সংবাদমাধ্যমের জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, এখন থেকে লোহিত সাগর এবং এ সাগরের দক্ষিণাঞ্চলীয় প্রবেশপথ নামে পরিচিত বাব আল-মান্দেব প্রণালিতে সৌদির কোনো জাহাজ বা নৌযান দেখলেই সেটিকে হামলার লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করবে হুথি গোষ্ঠী।

তিনি আরও জানান, সৌদি আরব হুথি নিয়ন্ত্রিত উত্তর-পশ্চিম ইয়েমেনের সামুদ্রিক বন্দর এবং বিমানবন্দর অবরোধ করে রেখেছে। তার পাল্টা পদক্ষেপ হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছে হুথি হাইকমান্ড।

আরও পড়ুন

গণহত্যার রায়: রোহিঙ্গা প্রত্যাবাসনে সমর্থন জানাল ভারত

এদিকে নিষেধাজ্ঞা জারির পর সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় হুথি গোষ্ঠীর এই পদক্ষেপের নিন্দা জানিয়ে বলেছে, “লোহিত সাগরে নিজেদের জাহাজ-নৌযান রক্ষা করতে আন্তর্জাতিক আইন মেনে সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে রিয়াদ।”

সৌদি আরবের বৈদেশিক বাণিজ্য ও জ্বালানি পণ্য রপ্তানির জন্য লোহিত সাগর খুবই গুরুত্বপূর্ণ। গত ফেব্রুয়ারির শেষদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ বেঁধে যাওয়া এবং হরমুজ প্রণালিতে ইরানি প্রতিরক্ষা বাহিনীর অবরোধ জারির পর জ্বালানি তেল রপ্তানির জন্য লোহিত সাগরের গুরুত্ব আরও বেড়েছে সৌদির কাছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




দেওয়ানগঞ্জে ২ মাদক কারবারির কারাদণ্ড
দেওয়ানগঞ্জে ২ মাদক কারবারির কারাদণ্ড
২১ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:২৬:৩৩




হাম উপসর্গে ২ শিশুর মৃত্যু, শনাক্ত ৯২৫
হাম উপসর্গে ২ শিশুর মৃত্যু, শনাক্ত ৯২৫
২১ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:৪৪:২৮


জামালপুরে অগ্নিকাণ্ডে ৩টি বসত ঘর পুড়ে ছাই
জামালপুরে অগ্নিকাণ্ডে ৩টি বসত ঘর পুড়ে ছাই
২১ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:৩২:২১