• ঢাকা
  • |
  • বুধবার ১লা আশ্বিন ১৪৩৩ বিকাল ০৩:২০:৫১ (16-Sep-2026)
  • - ৩৩° সে:

কানাডার কিছু পণ্যে ৫০% নতুন শুল্ক আরোপ ট্রাম্পের

২১ জুলাই ২০২৬ সকাল ১০:০১:২৪

কানাডার কিছু পণ্যে ৫০% নতুন শুল্ক আরোপ ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক: কানাডার কিছু পণ্যের ওপর নতুন করে ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের অ্যালকোহল, অটোমোবাইল ও দুগ্ধজাত পণ্যের বিরুদ্ধে অটোয়ার বৈষম্যমূলক আচরণের অভিযোগ তুলে এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

২০ জুলাই সোমবার ট্রাম্প এ শুল্ক আরোপের নির্দেশ দেন। হোয়াইট হাউস জানায়, নতুন শুল্ক ৩০ দিনের মধ্যে কার্যকর হবে। এর আওতায় কানাডার ওয়াইন, হকি স্টিক, সিমেন্টসহ বিভিন্ন পণ্য থাকবে।

হোয়াইট হাউস আরও জানায়, নতুন এই শুল্ক জ্বালানি, পটাশ এবং আগে থেকেই খাতভিত্তিক শুল্কের আওতায় থাকা পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। তবে, যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা মুক্ত বাণিজ্য চুক্তি (ইউএসএমসিএ) এর আওতাভুক্ত কিছু পণ্যের ওপরও এই শুল্ক কার্যকর হবে।

এদিকে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেন, এই শুল্ক ইউএসএমসিএর সরাসরি লঙ্ঘন। তিনি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরোধ নিরসনে আলোচনা আরও জোরদার করতে প্রস্তুত রয়েছে কানাডা।

বিশ্লেষকদের মতে, সর্বশেষ এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার কানাডার সঙ্গে সম্পর্ককে আরও চাপে ফেলতে পারে। কয়েক দিন আগেই যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়া দাবানলের ধোঁয়ার জেরে কানাডার ওপর অতিরিক্ত শুল্ক আরোপের হুমকিও দিয়েছিলেন ট্রাম্প।

হোয়াইট হাউসের দাবি, গত বছর ট্রাম্পের শুল্কের পাল্টা ব্যবস্থা নেওয়া দেশগুলোর মধ্যে কানাডা ও চীন ছিল মাত্র দুটি দেশ। এ ছাড়া ট্রাম্পের শুল্কের হুমকি এবং কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য করার বারবার আহ্বানের প্রতিবাদে কানাডার অধিকাংশ প্রদেশ মার্কিন অ্যালকোহল কেনা বন্ধ করে দিয়েছে বলেও উল্লেখ করেছে হোয়াইট হাউস।

সূত্র: আল-জাজিরা

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের গেজেট প্রকাশ
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের গেজেট প্রকাশ
১৬ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৫৭:১৩

সৌদির এফ-১৫ ভূপাতিতের দাবি হুতিদের
সৌদির এফ-১৫ ভূপাতিতের দাবি হুতিদের
১৬ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৪৮:৪২


গুলশান থানার ওসি দাউদ ক্লোজ
গুলশান থানার ওসি দাউদ ক্লোজ
১৬ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৪০:২৫



অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প
অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প
১৬ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:৪০:১২