• ঢাকা
  • |
  • বুধবার ১২ই ফাল্গুন ১৪৩২ ভোর ০৪:৫৫:৩৬ (25-Feb-2026)
  • - ৩৩° সে:

মাদারীপুরে মধ্যরাতে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

২৪ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:২৮:২৯

মাদারীপুরে মধ্যরাতে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর জেলা শহরে আধিপত্য বিস্তার ও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

২৩ ফেব্রুয়ারি সোমবার রাতে শহরের পূর্ব আমিরাবাদ ও ডিসি ব্রিজ এলাকায় ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনীকে কাঁদানে গ্যাস নিক্ষেপ করতে হয়েছে।

Ad
Ad

স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব আমিরাবাদ এলাকার বাসিন্দা ও সোনালী পরিবহনের চালক কাওসার হোসেনকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। অভিযোগ রয়েছে, ডিসি ব্রিজ এলাকার একদল যুবক কাওসার ও তার স্ত্রীকে মারধর করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে উভয় পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রাস্তায় নেমে আসে। রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া চলে।

Ad

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষ চলাকালে পূর্ব আমিরাবাদ এলাকায় অন্তত ১০টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বিকট শব্দে এলাকায় থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়। আতঙ্কে সাধারণ মানুষ ছোটাছুটি শুরু করেন। নিরাপত্তার স্বার্থে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন এবং স্থানীয়রা ঘরের দরজা বন্ধ করে অবস্থান নেন। ডিসি ব্রিজ, কলেজ রোড ও পূর্ব আমিরাবাদ এলাকা কার্যত রণক্ষেত্রে পরিণত হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ, সেনাবাহিনী ও র‍্যাবের সদস্যরা পৌঁছান। সংঘর্ষকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। প্রশাসনের কঠোর অবস্থানের মুখে রাত ১০টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

মাদারীপুর সদর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, ‘দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার খবর পেয়ে আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

শ্রীপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আগুন
শ্রীপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আগুন
২৪ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৪৬:১১





হঠাৎ অসুস্থ জামায়াত আমির
হঠাৎ অসুস্থ জামায়াত আমির
২৪ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৯:৪৮






Follow Us