• ঢাকা
  • |
  • শনিবার ১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ সন্ধ্যা ০৬:৫১:০২ (28-Nov-2026)
  • - ৩৩° সে:

আজহারীর মাহফিল থেকে ৩৭ জন নারী আটক, পকেটমারের অভিযোগ

২৮ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:৫৯:০৬

আজহারীর মাহফিল থেকে ৩৭ জন নারী আটক, পকেটমারের অভিযোগ

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে জনপ্রিয় ইসলামি বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিল থেকে ৩৭ নারীকে আটক করেছে পুলিশ। তারা পকেটমারের সঙ্গে জড়িত বলে জানিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

২৮ নভেম্বর শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন আরএমপির মুখপাত্র (মিডিয়া) গাজিউর রহমান।

তিনি জানান, মিজানুর রহমান আজহারীর ওয়াজ মাহফিলে দেশের বিভিন্ন স্থান থেকে আসা ৩৭ নারীকে আটক করেছে আরএমপির গোয়েন্দা শাখা (ডিবি)। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন

সরিষাবাড়ীতে বোমাসদৃশ দুটি বস্তু উদ্ধার

শনিবার বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে ওলামা মাশায়েখ পরিষদের আয়োজনে তাফসিরুল কোরআন মাহফিলে বক্তব্য দেওয়ার কথা রয়েছে মাওলানা মিজানুর রহমান আজহারীর। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর।

আয়োজকদের প্রত্যাশা, মাহফিলে কয়েক লাখ মানুষের সমাগম হবে। বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি সামাল দিতে কয়েক হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে। ইতোমধ্যে মাহফিলের সার্বিক প্রস্তুতিও সম্পন্ন হয়েছে।

নারীদের অংশগ্রহণের সুবিধার্থে মাদ্রাসা মাঠের পাশে হযরত শাহ মখদুম (রহ.) ঈদগাহ মাঠে পৃথক বসার ব্যবস্থা করা হয়েছে। সেখানে নারী অংশগ্রহণকারীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধার আয়োজন রাখা হয়েছে।

আরও পড়ুন

সাবেক তথ্যমন্ত্রী হাছান মাহমুদের চাচাতো ভাই রাঙামাটিতে গ্রেফতার

আয়োজকদের আশা, বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণে ধর্মীয় ভাবগাম্ভীর্য, শৃঙ্খলা ও শান্তিপূর্ণ পরিবেশে মাহফিল অনুষ্ঠিত হবে।

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ডিএমপিতে ৭,৬১২ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ডিএমপিতে ৭,৬১২ মামলা
২৮ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:০৯:২৯



পুলিশের ৮ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
পুলিশের ৮ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
২৮ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:৫৫:০৩

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু
২৮ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:৪২:১০