• ঢাকা
  • |
  • রবিবার ২১শে আষাঢ় ১৪৩৩ সন্ধ্যা ০৭:২৯:০১ (05-Jul-2026)
  • - ৩৩° সে:

রাঙামাটিতে সাবেক চেয়ারম্যানসহ ২ আ.লীগ নেতা গ্রেফতার

৫ জুলাই ২০২৬ বিকাল ০৫:৫৬:২৪

রাঙামাটিতে সাবেক চেয়ারম্যানসহ ২ আ.লীগ নেতা গ্রেফতার

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটিতে সাবেক পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের নেতা বৃষকেতু চাকমা এবং বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আল মামুনকে গ্রেফতার করেছে পুলিশ।

৫ জুলাই রোববার বিকেল সাড়ে ৩টার দিকে রাঙামাটি শহরের কসমস হোটেল প্রাঙ্গণে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে কোতোয়ালি থানার একটি বিশেষ আভিযানিক দল।

পুলিশ সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমাসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের একাধিক নেতা আত্মগোপনে ছিলেন। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর রোববার তারা রাঙামাটিতে এলে স্থানীয় সূত্রে পাওয়া গোপন সংবাদের ভিত্তিতে কসমস হোটেল এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে বৃষকেতু চাকমা ও গিয়াস উদ্দিন আল মামুনকে আটক করা হয়। পরে তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, অপারেশন ‘ডেভিল হান্ট’-সংশ্লিষ্ট একটি মামলায় তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আগামীকাল কালীগঞ্জ যাচ্ছেন নাহিদ ইসলাম
আগামীকাল কালীগঞ্জ যাচ্ছেন নাহিদ ইসলাম
৫ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৭:১৮:০০




পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
৫ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৬:৩৬:০৮



অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক মারা গেছেন
অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক মারা গেছেন
৫ জুলাই ২০২৬ বিকাল ০৫:২২:০৪



Follow Us