• ঢাকা
  • |
  • রবিবার ১৭ই কার্তিক ১৪৩৩ সকাল ০৯:২৩:৫৫ (01-Nov-2026)
  • - ৩৩° সে:

বংশালে দোকানে সিলিন্ডার বিস্ফোরণে একজন নিহত

১০ জুলাই ২০২৬ বিকাল ০৪:৫৪:৪৯

বংশালে দোকানে সিলিন্ডার বিস্ফোরণে একজন নিহত

ডেস্ক রিপোর্ট: রাজধানীর বংশালের মুকিম বাজার রোডের শিয়া গলি এলাকায় একটি মোটর পার্টসের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দেলওয়ার হোসেন (৩৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় নাজমুল হোসেন (৩৩) নামে আরও একজন গুরুতর দগ্ধ হয়েছেন।

১০ জুলাই শুক্রবার ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

তাদের হাসপাতালে নিয়ে আসা ওই দোকানের কর্মচারী মো. হামিদুল ইসলাম জানান, ভোরে মোটর পার্টসের দোকানে হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় দোকানের একটি ভারী বস্তু দেলওয়ার হোসেনের মাথার ওপর পড়লে তিনি গুরুতর আঘাত পান এবং সেই সাথে অগ্নিদগ্ধ হন।

আরও পড়ুন

পল্টনে সাবেক সিআইডি প্রধানের গাড়ির ধাক্কায় রিকশাচালক আহত

হামিদুল ইসলাম আরও জানান, বিস্ফোরণের পরপরই ফায়ার সার্ভিসকে খবর দেন আশপাশের লোকজন। পরে দেলওয়ার ও নাজমুলকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে চিকিৎসক দেলওয়ারকে মৃত ঘোষণা করেন।  

নিহত দেলওয়ার হোসেন যশোরের শার্শা থানার আব্দুল খালেকের ছেলে। তিনি বংশাল এলাকায় মোটর পার্টসের ব্যবসা করতেন এবং এক সন্তানের জনক ছিলেন। অন্যদিকে দগ্ধ নাজমুল হোসেন দেলওয়ারের খালাতো ভাই। তিনি বর্তমানে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে তার অবস্থা আশঙ্কামুক্ত।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত দেলওয়ারের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি বংশাল থানাকে অবগত করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





ডিএমপির নিউজ পোর্টাল ‘হ্যাক
ডিএমপির নিউজ পোর্টাল ‘হ্যাক
১ নভেম্বর ২০২৬ সকাল ০৯:০৩:৪৯


এবার জেন-জিদের বিক্ষোভে উত্তাল জার্মানি
এবার জেন-জিদের বিক্ষোভে উত্তাল জার্মানি
১ নভেম্বর ২০২৬ সকাল ০৮:৪২:৩৭

সাজেকে আজ ১২ ঘণ্টার জন্য অবরোধ স্থগিত
সাজেকে আজ ১২ ঘণ্টার জন্য অবরোধ স্থগিত
১ নভেম্বর ২০২৬ সকাল ০৮:৩৪:৩৪