• ঢাকা
  • |
  • বুধবার ২৭শে কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৫:১৬ (11-Nov-2026)
  • - ৩৩° সে:

হাড় মজবুত রাখতে খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার

১ নভেম্বর ২০২৬ সকাল ০৮:২২:৪২

হাড় মজবুত রাখতে খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার

লাইফস্টাইল ডেস্ক: হাড়ের গঠন ও শক্তি বজায় রাখতে ক্যালসিয়াম, ভিটামিন ডি ও পর্যাপ্ত প্রোটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব পুষ্টির ঘাটতি হলে হাড় দুর্বল হয়ে যেতে পারে। বাড়তে পারে অস্টিওপোরোসিস বা হাড়ক্ষয়জনিত রোগের ঝুঁকি।

অস্টিওপোরোসিসে হাড়ের ঘনত্ব ও শক্তি কমে যায়। ফলে সামান্য আঘাত কিংবা পড়ে গেলেও হাড় ভেঙে যাওয়ার আশঙ্কা থাকে। বিশেষ করে বয়স্ক ব্যক্তি ও মেনোপজের পর নারীদের এ রোগের ঝুঁকি বেশি।

বিশেষজ্ঞদের মতে, হাড়ের সুস্থতা বজায় রাখতে প্রতিদিনের খাদ্যতালিকায় তিন ধরনের পুষ্টির পর্যাপ্ত উপস্থিতি নিশ্চিত করা জরুরি।

আরও পড়ুন

আজ আন্তর্জাতিক সিঙ্গেল দিবস

১. ক্যালসিয়াম: হাড়ের গঠন ও দৃঢ়তা বজায় রাখতে ক্যালসিয়াম অপরিহার্য। হাড়ের প্রধান খনিজ উপাদানগুলোর একটি এটি। শরীরে ক্যালসিয়ামের চাহিদা পূরণে নিয়মিত দুধ, দই, কাঁটাসহ ছোট মাছ, তিল ও সবুজ শাকসবজি খাওয়া যেতে পারে।

২. ভিটামিন ডি: খাবার থেকে পাওয়া ক্যালসিয়াম শরীরে শোষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ভিটামিন ডি। এ ভিটামিনের অভাবে পর্যাপ্ত ক্যালসিয়াম গ্রহণ করলেও শরীর তা ঠিকভাবে কাজে লাগাতে পারে না। সূর্যের আলো ত্বকে ভিটামিন ডি তৈরিতে সহায়তা করে। এ ছাড়া তৈলাক্ত মাছ ও ডিমের কুসুম থেকেও ভিটামিন ডি পাওয়া যায়। ঘাটতি থাকলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সাপ্লিমেন্ট গ্রহণ করা যেতে পারে।

৩. পর্যাপ্ত প্রোটিন: হাড়ের গঠন ও পেশির শক্তি বজায় রাখতে প্রোটিন প্রয়োজন। পর্যাপ্ত প্রোটিন হাড়ের কাঠামো ও কোষের সুস্থতা বজায় রাখতে সহায়তা করে। এ জন্য খাদ্যতালিকায় মাছ, ডিম, দুধ, মুরগির মাংস, ডাল ও ছোলা রাখা উচিত। পাশাপাশি বাদাম ও তিল থেকেও প্রোটিন ও ম্যাগনেশিয়াম পাওয়া যায়।

আরও পড়ুন

ভালোবাসার মানুষকে প্রপোজ করবেন যেভাবে

হাড়ের সুস্থতা বজায় রাখতে শুধু একটি পুষ্টি উপাদানের ওপর নির্ভর করলে চলবে না। সুষম খাবার, নিয়মিত শরীরচর্চা এবং প্রয়োজন অনুযায়ী চিকিৎসকের পরামর্শ নেওয়াও জরুরি।

এটিভি/ এম এইচ আই

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







৭ এএসপিকে বদলি
৭ এএসপিকে বদলি
১১ নভেম্বর ২০২৬ রাত ০৮:৫৬:১৩