• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৬ই আষাঢ় ১৪৩৩ সকাল ১১:০৬:২৭ (30-Jun-2026)
  • - ৩৩° সে:
ময়মনসিংহে সিলিন্ডার বিস্ফোরণ, হাসপাতালে ভর্তি ৩৯

ময়মনসিংহে সিলিন্ডার বিস্ফোরণ, হাসপাতালে ভর্তি ৩৯

অনলাইন ডেস্ক: ময়মনসিংহ নগরীতে একটি পুরোনো গ্যাস সিলিন্ডার কাটার সময় বিকট শব্দে বিস্ফোরণের পর তীব্র গ্যাসের গন্ধে অসুস্থ হয়ে ৩৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ ঘটনায় কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি।২৯ জুন সোমবার সন্ধ্যায় নগরীর গুলপুকুর পাড় এলাকার মৈত্রী টাওয়ারের পাশে এ ঘটনা ঘটে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিদর্শক (এসআই) জবায়দুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, গ্যাসের তীব্র গন্ধে অসুস্থ হয়ে ৩৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে অনেকেই চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন। তবে কয়েকজন এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন। অসুস্থদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।ময়মনসিংহ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. জানে আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পুরোনো একটি গ্যাস সিলিন্ডার কাটার সময় বিকট শব্দে বিস্ফোরণের পর সিলিন্ডার থেকে গ্যাস ছড়িয়ে পড়ে। তবে কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি। আশপাশের এলাকায় গ্যাস ছড়িয়ে পড়ে। এর তীব্র গন্ধে আশপাশের এলাকার বেশ কয়েকজন মানুষ অসুস্থ হয়ে পড়েন। সূত্র: ঢাকা পোস্ট