• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে চৈত্র ১৪৩২ সন্ধ্যা ০৭:৫৯:২৬ (09-Apr-2026)
  • - ৩৩° সে:

ডিএসসিসির অভিযান

সায়েদাবাদে ১০০ বাস কাউন্টার সিলগালা

৯ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:১৬:৫৫

সায়েদাবাদে ১০০ বাস কাউন্টার সিলগালা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। অভিযানে সায়েদাবাদে প্রায় ১০০টি অবৈধ বাস কাউন্টার সিলগালা করা হয়েছে এবং গুলিস্তানে ফুটপাত দখলমুক্ত করা হয়েছে।

৯ এপ্রিল বৃহস্পতিবার সায়েদাবাদ বাস টার্মিনাল ও গুলিস্তানের জিপিও লিংক রোড এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

Ad
Ad

ডিএসসিসি জানায়, সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকায় টানা দ্বিতীয় দিনের মতো অভিযান চালানো হয়। এ সময় টার্মিনালের বাইরে রাস্তার ওপর গড়ে ওঠা প্রায় ১০০টি অবৈধ বাস কাউন্টার বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি ফুটপাত দখল করে থাকা দীর্ঘদিনের পুরোনো স্থাপনাগুলো বুলডোজার দিয়ে উচ্ছেদ করা হয়।

Ad

এর আগে গত ১০ মার্চ নগর ভবনে ডিএসসিসি, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং পরিবহন সংশ্লিষ্টদের এক সভায় টার্মিনালের বাইরে কোনো বাস কাউন্টার না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, সেই সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবেই এ অভিযান পরিচালিত হয়েছে।

অন্যদিকে, বায়তুল মোকাররম মার্কেটের দক্ষিণ পাশে জিপিও লিংক রোডের উভয় পাশে উচ্ছেদ অভিযান চালিয়ে রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করা হয়। দীর্ঘদিন ধরে হকার ও অস্থায়ী দোকানের দখলে থাকা এ সড়ক এখন যানবাহন ও পথচারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে।

অভিযান শেষে ডিএসসিসির পক্ষ থেকে জরুরি গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, সিটি করপোরেশনের আওতাধীন কোনো মার্কেট বা শপিং মলের সামনে ফুটপাতে মালামাল রাখা যাবে না। নির্দেশনা অমান্য করলে ট্রেড লাইসেন্স বাতিলসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ডিএসসিসি জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে এবং উচ্ছেদকৃত স্থান পুনরায় দখলমুক্ত রাখতে পুলিশি টহল জোরদার করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



আইএসপিআরের সতর্কবার্তা
আইএসপিআরের সতর্কবার্তা
৯ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৩৯:৩২




সংসদ থেকে ফের ওয়াকআউট করলো বিরোধী দল
সংসদ থেকে ফের ওয়াকআউট করলো বিরোধী দল
৯ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:০৮:০০

৪০ দিন পর মুসলিমদের জন্য খুলল আল-আকসা মসজিদ
৪০ দিন পর মুসলিমদের জন্য খুলল আল-আকসা মসজিদ
৯ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:৩০:৩০




Follow Us