• ঢাকা
  • |
  • বুধবার ১লা আশ্বিন ১৪৩৩ সকাল ০৬:২০:১৯ (16-Sep-2026)
  • - ৩৩° সে:

ঢাকার ১৩ আসনে ১ হাজার ৪০০ ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র: রিটার্নিং অফিসার

১১ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:১৮:৫৪

ঢাকার ১৩ আসনে ১ হাজার ৪০০ ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র: রিটার্নিং অফিসার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ১৩টি সংসদীয় আসনে ১ হাজার ৪০০টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার ও ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী।

১১ ফেব্রুয়ারি বুধবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

রিটার্নিং অফিসার বলেন, চিহ্নিত ঝুঁকিপূর্ণ প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এছাড়া অন্যান্য কেন্দ্রের অধিকাংশই সিসিটিভির আওতায় আনা হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সরকার প্রস্তুত রয়েছে।

তিনি আরও জানান, ভোট গণনার সব কেন্দ্রেও সিসিটিভি সুবিধা থাকবে। কোনো কারণে বিদ্যুৎ বিভ্রাট হলে বিকল্প আলোর ব্যবস্থাও রাখা হয়েছে।

উল্লেখ্য, আগামীকাল ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। সারাদেশে মোট ভোটকেন্দ্র রয়েছে ৪২ হাজার ৭৭৯টি। এর মধ্যে ২১ হাজার ৫০৬টি ভোটকেন্দ্রকে বিভিন্ন কারণে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



রাজধানীতে নিয়মিত অভিযানে গ্রেফতার ৫০৮, মামলা ৫০
রাজধানীতে নিয়মিত অভিযানে গ্রেফতার ৫০৮, মামলা ৫০
১৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৪:১৩


দুর্গাপূজার ২ দিনের সরকারি ছুটি, পাবেন না যারা
দুর্গাপূজার ২ দিনের সরকারি ছুটি, পাবেন না যারা
১৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৪:১০

টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়লেন জ্যোতি
টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়লেন জ্যোতি
১৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:২৫:০৯




জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে
১৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৯:২০