• ঢাকা
  • |
  • রবিবার ৩রা ফাল্গুন ১৪৩২ দুপুর ০২:৪৮:২৯ (15-Feb-2026)
  • - ৩৩° সে:

জানাজায় অংশ নিতে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লাখো মানুষের ঢল

২০ ডিসেম্বর ২০২৫ দুপুর ০১:৫১:০১

জানাজায় অংশ নিতে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লাখো মানুষের ঢল

নিজস্ব প্রতিনিধি: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির নামাজে জানাজায় অংশ নিতে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া এভিনিউ এলাকায় লাখো মানুষের ঢল নেমেছে। খামারবাড়ি থেকে আসাদ গেট পর্যন্ত পুরো এলাকা এখন জনসমুদ্রে পরিণত হয়েছে। হাতে জাতীয় পতাকা আর মুখে স্লোগান নিয়ে আসা এই বিশাল জনস্রোত সামাল দিতে এবং ১৬টি প্রবেশপথ দিয়ে মানুষকে ভেতরে ঢোকাতে হিমশিম খাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জানাজার সময় যত ঘনিয়ে আসছে, মানুষের উপস্থিতি ততই বাড়ছে।

Ad

২০ ডিসেম্বর শনিবার দুপুর ২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শহীদ শরীফ ওসমান হাদীর জানাজা নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Ad
Ad

ধানমন্ডি থেকে জানাজায় অংশ নিতে এসেছেন এনামুর রহমান। তিনি বলেন, এতো মানুষ জীবনে দেখিনি।

সারিতে দাঁড়ানো যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশি এসএম নজরুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, হাদির মতো একজন মানুষ হাজার বছরে একবার জন্ম নেয়। এমন মানুষের জন্য দুই-তিন ঘণ্টা লাইনে দাঁড়ানো সৌভাগ্যে বিষয়। সারাদিন দাঁড়ানো লাগলেও আমরা অপেক্ষা করতে প্রস্তুত। আমার ইচ্ছে ছিল হাদি ভাই সুস্থ হয়ে ফিরলে তার নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করবো। এখন সেই সুযোগ পাচ্ছি না, এটিই আমার দুঃখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

নতুন প্রধানমন্ত্রীর বাসভবন কোথায় হবে, জানা গেল
নতুন প্রধানমন্ত্রীর বাসভবন কোথায় হবে, জানা গেল
১৫ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৩৬:২১



রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় দিনমজুর নিহত
রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় দিনমজুর নিহত
১৫ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:০৫:২৮


কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
১৫ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:৫৬:৩২


গাজীপুর–১ আসনে ৬ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
গাজীপুর–১ আসনে ৬ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
১৫ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:৫১:০৮




Follow Us