• ঢাকা
  • |
  • রবিবার ১০ই ফাল্গুন ১৪৩২ বিকাল ০৪:১১:৫২ (22-Feb-2026)
  • - ৩৩° সে:

গুলশানে চাঁদা নিতে গিয়ে আটক ৫, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩ জন বহিষ্কার

২৭ জুলাই ২০২৫ সকাল ০৮:০৭:১২

গুলশানে চাঁদা নিতে গিয়ে আটক ৫, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩ জন বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গুলশানে একটি বাসায় চাঁদাবাজি করতে গিয়ে হাতেনাতে আটক তিনজনকে বহিষ্কার করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

Ad

২৬ জুলাই শনিবার রাতে চাঁদাবাজির ঘটনা প্রকাশ্যে আসার পর তাদের বহিষ্কার করা হয়।

Ad
Ad

বহিষ্কৃতরা হলেন-ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ইব্রাহীম হোসেন মুন্না (২৪), সদস্য মো. সাকাদাউন সিয়াম (২২) ও সাদমান সাদাব (২১)।

রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দফতর সম্পাদক শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কারের তথ্য জানা যায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক নীতিমালা ও শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ইব্রাহীম হোসেন মুন্না, সদস্য মো. সাকাদাউন সিয়াম ও সাদমান সাদাবকে সাংগঠনিক পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো।

এর আগে সন্ধ্যায় গুলশানের ৮৩ নম্বর রোডের বাসায় চাঁদাবাজি করতে গিয়ে হাতেনাতে ৫ জন ধরা পড়েন।

তারা হলেন- মো. সাকাদাউন সিয়াম (২২), নাটোরের লালপুরের বাসিন্দা সাদমান সাদাব (২১), মো. আমিনুল ইসলাম (১৩), ইব্রাহীম হোসেন (২৪) এবং আব্দুর রাজ্জাক রিয়াদ (২৫)।

তাদের মধ্যে রিয়াদ নোয়াখালীর সেনবাগ উপজেলার বাসিন্দা এবং ধানমন্ডির নিউ মডেল এলাকায় বসবাস করেন। এছাড়া ইব্রাহীমের গ্রামের বাড়ি চাঁদপুরের রামদাসদী গ্রামে এবং আমিনুল বাড্ডা আলাতুন্নেছো স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র।

জানা গেছে, ওই বাসায় ১০ লাখ টাকা চাঁদা নেয়ার পর আরও ৪০ লাখ টাকা চাঁদা নেয়ার সময় হাতেনাতে ধরা পড়েন তারা।

বিষয়টি নিশ্চিত করে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বকশীগঞ্জে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবি পণ্য বিক্রয়
বকশীগঞ্জে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবি পণ্য বিক্রয়
২২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:০৬:৫২



১৬ বছর বয়সীদের এনআইডি নিবন্ধনের ঘোষণা দিলো ইসি
১৬ বছর বয়সীদের এনআইডি নিবন্ধনের ঘোষণা দিলো ইসি
২২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:০৩


বেগমগঞ্জে চোরচক্রের সক্রিয় ২ সদস্য গ্রেফতার
বেগমগঞ্জে চোরচক্রের সক্রিয় ২ সদস্য গ্রেফতার
২২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৪০:৩৬

মেঘনায় অবৈধ বালু উত্তোলনে বাধা, গুলিতে আহত-৭
মেঘনায় অবৈধ বালু উত্তোলনে বাধা, গুলিতে আহত-৭
২২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:২০:২৯


সিদ্ধিরগঞ্জে হেরোইনসহ গ্রেফতার-৬
সিদ্ধিরগঞ্জে হেরোইনসহ গ্রেফতার-৬
২২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:০৩:০৫



Follow Us