অনলাইন ডেস্ক: পোশাক খাতের চলমান অস্থিরতাকে পুঁজি করে পতিত স্বৈরাচারের দোসর ছাত্রলীগ ও যুবলীগ সাধারণ শ্রমিকদের মাঝে মিশে গিয়ে দেশকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
১ নভেম্বর রোববার বিকেলে নিম্ন আদালতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
জুলাই সনদ ইস্যুতে রিজভী বলেন, জুলাই সনদ ও গণভোটের রায় অস্বীকার করেনি বিএনপি। তবে যেসব নোট অব ডিসেন্ট আছে, সেগুলোর নিষ্পত্তি করতে হবে। সেই নিষ্পত্তি সংসদে আলোচনার মাধ্যমে হবে, লংমার্চ করে নয়।
তিনি বলেন, আওয়ামী লীগের সাথে গোপন সম্পর্ক রেখে চলার চেষ্টা করছে বিরোধীরা। জামায়াতের ইতিহাস আত্মসমর্পণের। তবে বিএনপির দেশ ছাড়ার কোনো উপায় নেই।
এসময় উন্নত ও গণতান্ত্রিক দেশ গড়ায় বিএনপি সর্বোচ্চ সচেষ্ট থাকবে বলেও অবহিত করেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব।
এটিভি/ এইচকে
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available