• ঢাকা
  • |
  • রবিবার ১৭ই কার্তিক ১৪৩৩ রাত ০৮:২৭:১৪ (01-Nov-2026)
  • - ৩৩° সে:

পে স্কেলের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষকরা

১ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৩:২০

পে স্কেলের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষকরা
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: দেশের এমপিওভুক্ত শিক্ষকরা খুব শিগগিরই পে স্কেলের আওতায় যুক্ত হতে যাচ্ছেন। ১ নভেম্বর রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ কথা জানিয়েছেন। তবে কবে নাগাদ নতুন বেতনকাঠামো কার্যকর হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তারিখ জানাননি তিনি।

শিক্ষকদের আর্থিক সুরক্ষা, সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং তাদের দীর্ঘদিনের দাবির কথা মাথায় রেখে সরকারের পক্ষ থেকে এই গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

শিক্ষামন্ত্রীর এই ঘোষণার ফলে দেশের হাজার হাজার এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের মধ্যে স্বস্তি ও ইতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। তবে, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা কবে থেকে বর্ধিত বেতন পাবেন তা এখনও সুনির্দিষ্ট করে জানানো হয়নি। এ নিয়েও তাদের মধ্যে রয়েছে হতাশা।

আরও পড়ুন

এইচএসসির সাপ্লিমেন্টারির ফরম পূরণ ও পরীক্ষার তারিখ ঘোষণা

বর্তমানে সারাদেশে ৬ লাখের বেশি শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত। এর মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীন প্রায় ৪ লাখ, মাদরাসা শিক্ষা অধিদপ্তরের অধীন পৌনে ২ লাখ ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীন ২৩ হাজারের বেশি শিক্ষক-কর্মচারী রয়েছেন।

নতুন বেতনকাঠামো কার্যকর হলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মূল বেতন ও বাড়িভাড়া বাড়বে। স্কুল, কলেজ ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের স্তর এবং বিষয়ভেদে শিক্ষকদের বেতন গ্রেডে ভিন্নতা রয়েছে। নতুন কাঠামোয় তারা বর্তমানে যে গ্রেডে চাকরি করছেন, সেই অনুযায়ী বেতন পাবেন।

গত ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতনকাঠামো কার্যকর করে পরিপত্র জারি করেছে অর্থ মন্ত্রণালয়। এর ফলে তারা অক্টোবর মাসের বেতনের সঙ্গে আগের ৩ মাসের বকেয়া বেতনও পেয়েছেন। তবে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ক্ষেত্রে কিছুটা সময় লাগছে।

আরও পড়ুন

এইচএসসি পরীক্ষার ফলাফল সন্তোষজনক হয়নি: শিক্ষামন্ত্রী

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


পে স্কেলের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষকরা
পে স্কেলের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষকরা
১ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৩:২০


চার মাসে রফতানি আয় ১৭ বিলিয়ন ডলার
চার মাসে রফতানি আয় ১৭ বিলিয়ন ডলার
১ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৮:২৯

সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ
সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ
১ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:৪২



লণ্ঠন হাতে আলোর ছটা ছড়াচ্ছেন অপু বিশ্বাস
লণ্ঠন হাতে আলোর ছটা ছড়াচ্ছেন অপু বিশ্বাস
১ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৯:৫৪