• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৫ই অগ্রহায়ণ ১৪৩৩ সন্ধ্যা ০৬:৪৫:২৭ (19-Nov-2026)
  • - ৩৩° সে:

বসুন্ধরায় রূপায়ণ বুলেভার্ড প্লাজার ভিত্তিপ্রস্তর স্থাপন

১৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:০৮:৫৫

বসুন্ধরায় রূপায়ণ বুলেভার্ড প্লাজার ভিত্তিপ্রস্তর স্থাপন

ডেস্ক রিপোর্ট: রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের নতুন বাণিজ্যিক প্রকল্প ‘রূপায়ণ বুলেভার্ড প্লাজা’র ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

১৯ নভেম্বর বৃহস্পতিবার এ অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রকল্পটির নির্মাণকাজের আনুষ্ঠানিক সূচনা হয়।

অনুষ্ঠানে ডিডব্লিউএম-৪ ইনট্রেন্ডস লিমিটেড-এর চিফ আর্কিটেক্ট স্থপতি মাহমুদুল আনোয়ার রিয়াদ প্রকল্পটির নকশা ভাবনা তুলে ধরেন। তিনি বলেন, রূপায়ণ বুলেভার্ড প্লাজার নকশায় ভবনটির নান্দনিকতার পাশাপাশি এখানে যাঁরা কাজ করবেন এবং যাঁরা সেবা নিতে আসবেন, তাঁদের দৈনন্দিন প্রয়োজনকে গুরুত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুন

টানা বৃষ্টিতে স্থবির রাজধানী, চরম ভোগান্তিতে নগরবাসী

ভূমির মালিকদের পক্ষে এক প্রতিনিধি রূপায়ণ গ্রুপের আবাসিক ও বাণিজ্যিক প্রকল্পগুলোর স্থাপত্যশৈলী, নির্মাণ মান ও স্থায়িত্বের প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করেন, রূপায়ণ বুলেভার্ড প্লাজা রূপায়ণ গ্রুপের অন্যতম উল্লেখযোগ্য বাণিজ্যিক স্থাপনা হয়ে উঠবে এবং রাজধানীর পরিকল্পিত নগরায়ণে ভূমিকা রাখবে।

রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান সাইফ আলি খাঁন অতুল বলেন, “রূপায়ণ বুলেভার্ড প্লাজা হবে ভবিষ্যতের ঢাকার অন্যতম বাণিজ্যিক ল্যান্ডমার্ক। এই প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট সম্মানিত ভূমির মালিক এবং উপস্থিত অতিথিদের প্রতি রূপায়ণের ওপর আস্থা ও বিশ্বাস রাখার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা আমাদের অভিজ্ঞতা, দক্ষতা ও আধুনিক নির্মাণ পরিকল্পনার মাধ্যমে একটি নান্দনিক ও মানসম্মত বাণিজ্যিক স্থাপনা উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের ডেপুটি চিফ বিজনেস অফিসার মো. সাদ্দাম হোসেন, কনস্ট্রাকশন বিভাগের সিনিয়র ডেপুটি জেনারেল ম্যানেজার ইঞ্জিনিয়ার বিল্লাল হোসেন, ল্যান্ড প্রকিউরমেন্ট বিভাগের জেনারেল ম্যানেজার মো. মোস্তাফিজুর রহমান রাজন এবং হেড অব ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং শরীফুল ইসলাম তারেক। এ ছাড়া প্রকল্পের ভূমির মালিকেরা, আমন্ত্রিত অতিথি ও প্রতিষ্ঠানের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

রায়েরবাজারে বসতঘর ও কাঁচাবাজারে আগুন

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বৃষ্টি কতদিন থাকবে, জানাল আবহাওয়া অফিস
বৃষ্টি কতদিন থাকবে, জানাল আবহাওয়া অফিস
১৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৮:১৫

জরুরি বৈঠক ডেকেছে এনসিপি
জরুরি বৈঠক ডেকেছে এনসিপি
১৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৫:১৬





ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর
ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর
১৯ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:৫৩:৩৯


এপেক সম্মেলন চলাকালে ঘুমিয়ে পড়লেন ট্রাম্প!
এপেক সম্মেলন চলাকালে ঘুমিয়ে পড়লেন ট্রাম্প!
১৯ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:২৩:২২