ডেস্ক রিপোর্ট: ফরিদপুরের সদরপুরে ১৩ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের নির্যাতনের অভিযোগে মাওলানা মো. মাসুদ (২৭) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার পর স্থানীয় লোকজন অভিযুক্ত শিক্ষককে আটক করে গাছের সঙ্গে বেঁধে পুলিশে সোপর্দ করেন।
ভুক্তভোগী ছাত্রের পরিবারের সদস্যরা জানান, ওই ছাত্র সদরপুর উপজেলার চর রামনগর এলাকার জামিয়া ইসলামিয়া দারুল কোরআন মাদ্রাসার নাজেরা শাখার আবাসিক শিক্ষার্থী। ১ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পর সে মায়ের কাছে বিষয়টি জানায়। এ সময় মাদ্রাসার ক্বারি মাওলানা মো. মাসুদের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ করে সে।
পরিবারের অভিযোগ, বিভিন্ন সময়ে ভয়ভীতি দেখিয়ে ও প্রলোভনের মাধ্যমে ওই ছাত্রকে নিজের কক্ষে নিয়ে নির্যাতন করতেন অভিযুক্ত শিক্ষক। সর্বশেষ গত ২৮ সেপ্টেম্বর রাত ১১টার দিকে তাকে কক্ষে ডেকে নিয়ে নির্যাতন করা হয় বলে অভিযোগ করা হয়েছে। এ সময় চিৎকার ঠেকাতে বালিশ দিয়ে মুখ চেপে ধরা এবং বিষয়টি কাউকে জানালে হত্যার হুমকি দেওয়ারও অভিযোগ করেছে পরিবার।
বিষয়টি জানাজানি হওয়ার পর বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে ভুক্তভোগীর স্বজনরা মাদ্রাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষকের কাছে ঘটনার বিষয়ে জানতে চান। এ সময় স্থানীয় লোকজনও সেখানে জড়ো হন। পরে তারা শিক্ষককে আটক করে মাদ্রাসার সামনে একটি গাছের সঙ্গে বেঁধে রাখেন।
খবর পেয়ে চরভদ্রাসন থানার উপপরিদর্শক (এসআই) করিম সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে মাওলানা মো. মাসুদকে গ্রেফতার করেন। পরে ঘটনাস্থল সদরপুর থানার আওতাধীন হওয়ায় রাত আনুমানিক ১টার দিকে তাকে সদরপুর থানায় নেওয়া হয়।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আল মামুন শাহ বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
সূত্র: আরটিভি
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available