• ঢাকা
  • |
  • শুক্রবার ১৭ই আশ্বিন ১৪৩৩ দুপুর ১২:৫০:২২ (02-Oct-2026)
  • - ৩৩° সে:

মিরপুরে সরকারি আবাসিক ভবনের লিফট ছিঁড়ে শিশুসহ আহত ২

২ অক্টোবর ২০২৬ দুপুর ১২:১৫:০৫

মিরপুরে সরকারি আবাসিক ভবনের লিফট ছিঁড়ে শিশুসহ আহত ২

ডেস্ক রিপোর্ট: রাজধানীর মিরপুর-১ নম্বরের পাইকপাড়া সরকারি কর্মকর্তা-কর্মচারী আবাসন প্রকল্পের ডি-১ টাইপ কলোনির একটি ভবনে লিফট দুর্ঘটনায় শিশুসহ দুজন গুরুতর আহত হয়েছেন।

২ অক্টোবর শুক্রবার ফজরের নামাজের পর ভবনে ওঠার সময় লিফটের তার ছিঁড়ে সেটি নিচে পড়ে যায়। এতে লিফটে থাকা দুই বাসিন্দা গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন।

চিকিৎসাসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আহতদের মধ্যে একজনের পায়ের গুরুতর জখম হয়েছে। চিকিৎসকদের পরামর্শে তাদের রক্তও দেওয়া হয়েছে।

আহত দুজনের পায়ে গুরুতর ক্ষতির আশঙ্কা রয়েছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন। আঘাতের মাত্রা অনুযায়ী ভবিষ্যতে তাদের স্বাভাবিক চলাফেরায় স্থায়ী সমস্যা দেখা দিতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

এদিকে দুর্ঘটনার পর সরকারি আবাসিক ভবনের পুরোনো লিফটের রক্ষণাবেক্ষণ নিয়ে বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। তারা লিফটটির নিরাপত্তা ব্যবস্থা দ্রুত পরীক্ষা ও প্রয়োজনীয় সংস্কারের দাবি জানিয়েছেন।

সূত্র: কালবেলা

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সহকারী শিক্ষক নিয়োগে পদায়নের সময় বাড়ল
সহকারী শিক্ষক নিয়োগে পদায়নের সময় বাড়ল
২ অক্টোবর ২০২৬ দুপুর ১২:৪৪:২৩


ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৪২৮
ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৪২৮
২ অক্টোবর ২০২৬ দুপুর ১২:৩৯:৩৩