• ঢাকা
  • |
  • শুক্রবার ১৭ই আশ্বিন ১৪৩৩ দুপুর ০১:১৫:৩৬ (02-Oct-2026)
  • - ৩৩° সে:

স্বামী নেশাগ্রস্ত, মেয়েকে ছাড়িয়ে এনে দুধ দিয়ে গোসল করালেন মা

২ অক্টোবর ২০২৬ দুপুর ১২:৪৩:৩৬

স্বামী নেশাগ্রস্ত, মেয়েকে ছাড়িয়ে এনে দুধ দিয়ে গোসল করালেন মা
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: ফরিদপুরের বোয়ালমারীতে স্বামীর কাছ থেকে মেয়েকে ছাড়িয়ে এনে প্রকাশ্যে দুধ দিয়ে গোসল করিয়েছেন এক মা। ২ অক্টোবর শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার বাইখীর চৌরাস্তা বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ওই নারীর নাম জুলেখা বেগম (৪৬)। তিনি উপজেলার চতুল ইউনিয়নের বড় বাইখীর গ্রামের মহাশিন মোল্লার (৭৪) স্ত্রী। প্রায় ১৪ বছর আগে তাদের মেয়ে মনিরা খাতুনের (৩০) সঙ্গে সুমন শেখ (৩২) নামে এক ব্যক্তির বিয়ে হয়।

জুলেখা বেগমের দাবি, বিয়ের পর থেকেই তার মেয়েকে স্বামী নির্যাতন ও মারধর করতেন। তার অভিযোগ, সুমন নেশাগ্রস্ত অবস্থায় মনিরাকে মারধর করতেন। কয়েক দিন আগে কাবিন রেজিস্ট্রারের মাধ্যমে তালাকের পর মেয়েকে স্বামীর কাছ থেকে ছাড়িয়ে আনা হয়।

জুলেখা বেগম বলেন, মেয়েকে স্বামীর সংসার থেকে ছাড়িয়ে আনার পর তিনি দুধ দিয়ে গোসল করানোর যে মানত করেছিলেন, শুক্রবার সকালে তা পূরণ করেছেন।

মনিরার বাবা মহাশিন মোল্লাও একই ধরনের অভিযোগ করেন। তিনি বলেন, বিয়ের পর থেকেই তার মেয়েকে স্বামী নির্যাতন ও মারধর করতেন। এ কারণে অতিষ্ঠ হয়ে মেয়েকে ছাড়িয়ে আনা হয়েছে।

তবে সুমন শেখ এসব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি নিজেকে নেশাগ্রস্ত দাবি করার বিষয়টিও সঠিক নয় বলে জানান।

সূত্র: জাগো নিউজ

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সহকারী শিক্ষক নিয়োগে পদায়নের সময় বাড়ল
সহকারী শিক্ষক নিয়োগে পদায়নের সময় বাড়ল
২ অক্টোবর ২০২৬ দুপুর ১২:৪৪:২৩


ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৪২৮
ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৪২৮
২ অক্টোবর ২০২৬ দুপুর ১২:৩৯:৩৩