• ঢাকা
  • |
  • বুধবার ১৫ই আশ্বিন ১৪৩৩ সকাল ১১:৫৬:০৬ (30-Sep-2026)
  • - ৩৩° সে:

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯

৩০ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:৪৯:৩৫

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯

ডেস্ক রিপোর্ট: কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭৯ কিশোরকে আটক করেছে পুলিশ। ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত জেলার ১৮টি থানা ও গোয়েন্দা পুলিশ (ডিবি) একযোগে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

৩০ সেপ্টেম্বর বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান।

জেলা পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং কিশোর গ্যাংয়ের কার্যক্রম নিয়ন্ত্রণে জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান চালানো হচ্ছে। এর অংশ হিসেবে মঙ্গলবার সন্ধ্যা ৭টা থেকে জেলার ১৮টি থানার পুলিশ ও ডিবি সদস্যরা একযোগে অভিযান পরিচালনা করেন। পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের তত্ত্বাবধানে অভিযানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অংশ নেন।

নগরীর মাদক স্পট, আড্ডাস্থলসহ কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ানোর অভিযোগ রয়েছে—এমন বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এতে গ্যাং কালচারের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৩৭৯ কিশোরকে আটক করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, আটক কিশোরদের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, উঠতি বয়সী কিশোররা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে জন্য জেলা পুলিশের পক্ষ থেকে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে কোনো নিরপরাধ কিশোর যাতে হয়রানির শিকার না হয়, সে বিষয়েও কঠোরভাবে নজরদারি করা হচ্ছে।

সূত্র: যুগান্তর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯
৩০ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:৪৯:৩৫