• ঢাকা
  • |
  • বুধবার ১৫ই আশ্বিন ১৪৩৩ সকাল ১১:৫৮:০১ (30-Sep-2026)
  • - ৩৩° সে:

ছিনতাই করা ট্যাংকারের ৫ নাবিককে হত্যা করেছে জলদস্যুরা

৩০ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:১৮:৫৭

ছিনতাই করা ট্যাংকারের ৫ নাবিককে হত্যা করেছে জলদস্যুরা

আন্তর্জাতিক ডেস্ক: সোমালিয়ার উপকূলে ছিনতাই করা পালাউয়ের পতাকাবাহী তেলবাহী জাহাজ এমটি অনার ২৫-এর পাঁচ নাবিককে হত্যা করেছে জলদস্যুরা। নিরাপত্তা বাহিনী জাহাজটি উদ্ধারের আগেই ওই পাঁচ নাবিককে হত্যা করা হয় বলে জানিয়েছে সোমালিয়ার স্বায়ত্তশাসিত অঞ্চল প্যান্টল্যান্ডের তথ্য মন্ত্রণালয়।

২৯ সেপ্টেম্বর মঙ্গলবার প্যান্টল্যান্ড কর্তৃপক্ষ জানায়, উদ্ধার অভিযান চালিয়ে জাহাজটি নিরাপদে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। এ সময় ১৬ জন সন্দেহভাজন জলদস্যুকে আটক করা হয়।

কর্তৃপক্ষের বিবৃতিতে বলা হয়েছে, নিহত পাঁচ নাবিকের মধ্যে তিনজন পাকিস্তানি, একজন মিয়ানমারের এবং একজন ভারতীয় নাগরিক। এ ঘটনায় আরও চার নাবিক আহত হয়েছেন। তাঁদের মধ্যে তিনজন পাকিস্তানি ও একজন ভারতীয়।

প্রায় ১৮ হাজার ব্যারেল তেলবাহী এমটি অনার ২৫-কে গত ২১ এপ্রিল সোমালিয়ার উপকূল থেকে ছিনতাই করে জলদস্যুরা। জাহাজটিতে বিভিন্ন দেশের ১৭ নাবিক ছিলেন বলে এর আগে আলজাজিরার প্রতিবেদনে জানানো হয়েছিল।

প্যান্টল্যান্ডের সামুদ্রিক পুলিশ জানিয়েছে, জাহাজটি বর্তমানে সরকারের নিয়ন্ত্রণে নিরাপদে রয়েছে। ছিনতাইয়ের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

সোমালিয়ার উপকূলে সাম্প্রতিক সময়ে জলদস্যুতার ঘটনা আবারও বেড়েছে। আলজাজিরার হিসাবে, চলতি বছর সোমালিয়ার উপকূলে অন্তত ১৫টি জলদস্যু হামলার ঘটনা ঘটেছে। কয়েক বছর তুলনামূলকভাবে নিয়ন্ত্রণে থাকার পর এ ধরনের হামলা বেড়ে যাওয়ায় বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

এর আগে প্যান্টল্যান্ডের সামুদ্রিক পুলিশ আরেকটি ছিনতাই করা জাহাজ উদ্ধারে অভিযান চালায়। সাম্প্রতিক কয়েকটি অভিযানের মধ্য দিয়ে সোমালিয়ার উপকূলে জলদস্যুতা আবারও বড় ধরনের নিরাপত্তা উদ্বেগ হিসেবে সামনে এসেছে।

২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত সোমালিয়ার উপকূলে জলদস্যুতা ব্যাপক আকার ধারণ করেছিল। আন্তর্জাতিক নৌবাহিনীর টহল, জাহাজে নিরাপত্তাব্যবস্থা জোরদার এবং অন্যান্য পদক্ষেপের ফলে পরবর্তী সময়ে এ ধরনের হামলা উল্লেখযোগ্যভাবে কমে যায়। তবে চলতি বছর থেকে হামলা আবার বাড়তে শুরু করেছে।

সূত্র: রয়টার্স

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯
৩০ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:৪৯:৩৫