• ঢাকা
  • |
  • শনিবার ৩০শে কার্তিক ১৪৩৩ দুপুর ১২:০৮:১৯ (14-Nov-2026)
  • - ৩৩° সে:

২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৪০১, মামলা ২৬

৩০ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:২৭:৩৩

২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৪০১, মামলা ২৬

অনলাইন ডেস্ক: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০১ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ২৬ টি মামলা দায়ের করা হয়েছে।

৩০ সেপ্টেম্বর বুধবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ২৪ জন, লালবাগ বিভাগ ৩৪ জন, ওয়ারী বিভাগ ৫১ জন ও মতিঝিল বিভাগ ৬৮ জনকে গ্রেফতার কড়া হয়েছে।

আরও পড়ুন

আজ শনিবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তেজগাঁও বিভাগ ৭৪ জন, মিরপুর বিভাগ ৭১ জন, গুলশান বিভাগ ৩৬ জন, উত্তরা বিভাগ ৪২ জন ও গোয়েন্দা বিভাগ ১ জনকে গ্রেফতার করা হয়েছে।

অভিযানকালে ৯৫ পিস ইয়াবা, ৭০ গ্রাম হেরোইন, ৬৬৮ গ্রাম গাঁজাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ও ১টি প্রাইভেটকার উদ্ধার করা হয়।

এদিকে, গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন

মিল্টন-জাহাঙ্গীরকে শুভেচ্ছা জানিয়ে তারেকের নেতৃত্বে আনন্দ মিছিল

সূত্র: যমুনা টিভি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










আসামে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২৬, আহত ২০
আসামে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২৬, আহত ২০
১৪ নভেম্বর ২০২৬ সকাল ১০:২৯:০৮