• ঢাকা
  • |
  • সোমবার ১লা আষাঢ় ১৪৩৩ সকাল ০৯:১৩:০০ (15-Jun-2026)
  • - ৩৩° সে:
১১ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে চার কিশোর গ্রেফতার

১১ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে চার কিশোর গ্রেফতার

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটি শহরে ১১ বছর বয়সী এক শিশুকে সংঘবদ্ধ বলাৎকারের অভিযোগে চার কিশোরকে গ্রেফতার করেছে রাঙামাটি কোতয়ালী থানা পুলিশ। ৩ জুন বুধবার দিবাগত রাত ১১টার দিকে শহরের রিজার্ভ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।গ্রেফতারকৃতরা হলো— দিহান (১৩), মো. কাউছার (১৪), তাহেরুল ইসলাম ওয়াহিদ (১৫) ও রাহাত (১৫)। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসিম উদ্দিন।থানা সূত্র ও ভুক্তভোগীর স্বজনদের দাবি, কয়েকদিন আগে অভিযুক্তরা শিশুটিকে জোরপূর্বক বলাৎকার করে এবং ঘটনার ভিডিও ধারণ করে। পরে সেই ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে একাধিকবার তাকে একই ধরনের নির্যাতনের শিকার করা হয়।অভিযোগ রয়েছে, বুধবার সন্ধ্যায়ও অভিযুক্তরা শিশুটিকে ডেকে নিয়ে গিয়ে পুনরায় বলাৎকার চেষ্টা চালায়। এ সময় শিশুটি বিষয়টি তার অভিভাবকদের জানালে ঘটনাটি প্রকাশ্যে আসে। খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।পরে সংবাদ পেয়ে রাঙামাটি কোতয়ালী থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে ভিকটিমের দেয়া তথ্যানুযায়ী অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে থানায় নিয়ে যায়।কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. জসিম উদ্দিন জানিয়েছেন, ‘ঘটনাটি জানার পরপরই অভিযান পরিচালনা করে ভিকটিম শিশুটির দেয়া তথ্যানুসারে চারজনকে গ্রেফতার করেছি। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা চলমান রয়েছে।’