• ঢাকা
  • |
  • শনিবার ১৬ই ফাল্গুন ১৪৩২ সকাল ১১:৪৭:২৪ (28-Feb-2026)
  • - ৩৩° সে:

রাঙ্গুনিয়ার যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

২৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:১৪:৫৬

রাঙ্গুনিয়ার যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ার সরফভাটা ইউনিয়নের মীরের খীল এলাকায় এক যুবককে অপহরণ করে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।

২৭ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

Ad
Ad

স্থানীয় সূত্র জানায়, যুবকটি ইফতার শেষ করে বাড়ি ফেরার পথে পুলিশ বিট এলাকা থেকে তাকে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তাকে নির্জন স্থানে নিয়ে শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্র দিয়ে কোপায়।

Ad

ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত অভিযান শুরু করে। পরে ‘সিঙ্গাপুর’ এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় ওই যুবককে উদ্ধার করা হয় এবং  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা প্রদান করা হয়।

এলাকার বাসিন্দারা জানান, হামলার কারণে তারা আতঙ্কে রয়েছেন। পুলিশ জানিয়েছে, হামলাকারীদের শনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





রাজশাহীতে বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা
রাজশাহীতে বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা
২৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:১৯:৩৪

আবারও বাড়ল সোনার দাম
আবারও বাড়ল সোনার দাম
২৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:১৬:৩৫



এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
২৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:০২:১৭

পাক-আফগান সংঘাত বন্ধে কাজ করছে সৌদি-কাতার
পাক-আফগান সংঘাত বন্ধে কাজ করছে সৌদি-কাতার
২৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৫৪:১৯


Follow Us