• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে আশ্বিন ১৪৩৩ বিকাল ০৩:৪২:০৫ (06-Oct-2026)
  • - ৩৩° সে:

ডিএমপির অভিযানে একদিনে গ্রেফতার ৪৩৯

১ অক্টোবর ২০২৬ দুপুর ০২:৫৯:৫৮

ডিএমপির অভিযানে একদিনে গ্রেফতার ৪৩৯
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৯ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অপরাধে ৩১টি মামলা দায়ের করেছে পুলিশ। ১ অক্টোবর বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

গ্রেফতারকৃতদের মধ্যে মিরপুর বিভাগে ৯৬ জন, তেজগাঁও বিভাগে ৭৯ জন, লালবাগ বিভাগে ৫৭ জন, মতিঝিল বিভাগে ৫৫ জন, উত্তরা বিভাগে ৩৮ জন, ওয়ারী বিভাগে ৩৭ জন, রমনা বিভাগে ২৮ জন, গুলশান বিভাগে ২৮ জন, গোয়েন্দা বিভাগে (ডিবি) ২০ জন এবং সিটিটিসি বিভাগে একজন রয়েছে।

অভিযানকালে ১৫২ কেজি ১৫০ গ্রাম গাঁজা, ৭০২৮ পিস ইয়াবা, ১৭৫ গ্রাম হেরোইন, ১৩টি মোবাইল ফোন, ১টি মোটরসাইকেল, ১টি ছোরা, ১টি রামদা, ১টি চাপাতি, ২টি সুইস গিয়ার চাকু, ১টি মাইক্রোবাস ও ১টি প্রাইভেটকার উদ্ধার করা হয়।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে এসব আলামত ও মাদকদ্রব্যসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:৩৬:০৪






ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪৭
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪৭
৬ অক্টোবর ২০২৬ দুপুর ০২:১২:২৫



৮ মাস পর উৎপাদনে ফিরল যমুনা সার কারখানা
৮ মাস পর উৎপাদনে ফিরল যমুনা সার কারখানা
৬ অক্টোবর ২০২৬ দুপুর ০১:৫১:২২