• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৬ই আশ্বিন ১৪৩৩ বিকাল ০৩:৫৩:৫৬ (01-Oct-2026)
  • - ৩৩° সে:

শিক্ষকদের পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

১ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:১৩:১০

শিক্ষকদের পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী মাঠপর্যায়ের জনবলের বেতন গোছানোর কাজ শেষ করতে মাঠে নেমেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

এর অংশ হিসেবে অধীনের সব অফিস ও প্রতিষ্ঠানের কর্মীদের পূর্ণাঙ্গ হিসাব চেয়েছে তারা। আগামী ৭ অক্টোবরের মধ্যে নির্দিষ্ট ছকে সেই সব তথ্য পাঠাতে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। ১ অক্টোবর বৃহস্পতিবার মাউশি অধিদপ্তর থেকে এ সংক্রান্ত চিঠি জারি করা হয়।

এতে বলা হয়েছে, কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশন কার্যক্রম সহজতর এবং এ কার্যক্রমে অধিকতর স্বচ্ছতা নিশ্চিত করতে iBAS++-এর Organogram sub-module-এর ডাটাবেজে প্রতিষ্ঠানওয়ারি জনবলের পূর্ণাঙ্গ তথ্য—পদ/পদবি, মূল গ্রেড ও পদসংখ্যা—এন্ট্রির কাজ চলমান রয়েছে। সরকারের আর্থিক ব্যবস্থাপনা আরও সুসংহত করার লক্ষ্যে iBAS++-এর Pay Fixation-sub-system-এ জাতীয় বেতন স্কেল-২০২৬-এর বেতন নির্ধারণী কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মাউশি অধিদপ্তর ও এর অধীন মাঠপর্যায়ের কার্যালয়গুলোর প্রতিষ্ঠানওয়ারী জনবলের পূর্ণাঙ্গ তথ্য Organogram sub-module-এ এন্ট্রি করা প্রয়োজন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, iBAS++-এর Pay Fixation-sub-system-এ জাতীয় বেতন স্কেল-২০২৬-এর বেতন নির্ধারণী কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মাউশির অধীন মাঠপর্যায়ের কার্যালয়গুলোকে এনাম কমিশনের পরে সৃষ্ট পদসমূহ Organogram sub-module-এ এন্ট্রি করতে হবে। এ জন্য অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অধিশাখার (পূর্বের ব্যয় নিয়ন্ত্রণ অধিশাখা) পৃষ্ঠাঙ্কনকৃত জিওসহ প্রতিষ্ঠানওয়ারি জনবলের পূর্ণাঙ্গ তথ্য নির্ধারিত ছকে পাঠাতে বলা হয়েছে। তথ্যের হার্ড কপি উপপরিচালক, এইচআরএম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) ঢাকা, রুম নম্বর-৫৩০ এবং সফট কপি Nikosh ফন্টে Word Document হিসেবে dd.hrm.dshe@gmail.com ঠিকানায় ই-মেইলে পাঠাতে বলা হয়েছে।

নির্ধারিত ছকে ক্রমিক নম্বর, পদের নাম (বাংলা ও ইংরেজি), পদের মূল গ্রেড (substantive grade), পদসংখ্যা এবং মন্তব্যের তথ্য চাওয়া হয়েছে।

সূত্র: যুগান্তর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










ডিএমপির অভিযানে একদিনে গ্রেফতার ৪৩৯
ডিএমপির অভিযানে একদিনে গ্রেফতার ৪৩৯
১ অক্টোবর ২০২৬ দুপুর ০২:৫৯:৫৮