• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে আশ্বিন ১৪৩৩ দুপুর ০২:৫৯:৪৭ (06-Oct-2026)
  • - ৩৩° সে:

বরিশালে শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

১ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:৪৭:৪৩

বরিশালে শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক: বরিশাল নগরীতে একটি ভাড়া বাসা থেকে আমেনা খানম (৬৫) নামে এক অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

১ অক্টোবর বৃহস্পতিবার সকালে নগরীর রোকেয়া আজিম সড়কের খালপাড় এলাকার ভাড়াবাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত আমেনা খানম মেহেন্দীগঞ্জ উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষিকা। তিনি প্রায় এক বছর ধরে ওই বাসার দোতলায় একা ভাড়া থাকতেন। তার বড় ছেলে ও বোনের ছেলে মাঝেমধ্যে তাকে দেখতে আসতেন।

বাসা মালিকের স্ত্রী রিনা বেগম বলেন, দুই দিন আগে আমেনা খানমের সঙ্গে আমার দেখা হয়েছিল। বুধবার বিকেলে আমেনার বোনের ছেলে তাকে দেখতে বাসায় এসে দরজা তালাবদ্ধ পান। পরে রাতে বাসার অন্য ভাড়াটিয়ারা ঘর থেকে দুর্গন্ধ বের হওয়ার বিষয়টি আমাকে জানায়। বিষয়টি আমি মৃতের ছেলে রিফাতকে জানাই। পরে আজ ভোরে পুলিশকে সঙ্গে নিয়ে রিফাত ঘরের তালা খোলেন। তখন আমেনা খানমের হাত-পা বাঁধা মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার সুশান্ত সরকার বলেন, পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সূত্র: আরটিভি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪৭
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪৭
৬ অক্টোবর ২০২৬ দুপুর ০২:১২:২৫



৮ মাস পর উৎপাদনে ফিরল যমুনা সার কারখানা
৮ মাস পর উৎপাদনে ফিরল যমুনা সার কারখানা
৬ অক্টোবর ২০২৬ দুপুর ০১:৫১:২২